মুর্শিদাবাদে সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা এলাকায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ মঙ্গলবার থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে বলে জানা গিয়েছে। ফ্লাইওভার নির্মাণের জন্য সমস্ত অবৈধ দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান, হোটেলসহ বিভিন্ন নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ গত ১০ দিন আগে শেষবারের মতো ব্যবসায়ীদের সতর্ক করে ওয়ার্নিং দিয়েছিল, যাতে তারা নিজেদের দোকানপাট নিজে থেকেই সরিয়ে নেয়। কিন্তু অনেকে নিজেরা সরিয়ে নিলেও অনেকেই ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। তাই কর্তৃপক্ষ মঙ্গলবার থেকে জেসিবি নিয়ে ভাঙচুররের ছবি সামনে আসে। উচ্ছেদ অভিযানে প্রায় তিন শতাধিক দোকানপাট ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পুজোর আগেই ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হবে।
সামশেরগঞ্জে নতুন করে উচ্ছেদ অভিযান শুরু, ফ্লাইওভার নির্মাণের কারণে ভেঙে ফেলা হচ্ছে দোকানপাট
Popular Categories


