সম্প্রতি সন্দেশখালির সরবেড়িয়া নতুন বাজার এলাকায় বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজন করা হয় এক বিশেষ স্বাস্থ্য শিবির। শিবিরে রক্তদান, চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন এবং সাধারণ রোগের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্থানীয় মানুষজন উচ্ছ্বাসের সঙ্গে শিবিরে অংশগ্রহণ করেন।
শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি মাওলানা আবদুল লাহিল মারুফ, মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, মাওলানা জাকির হোসেন, হাফেজ আমজাদ হোসেন, মুহাম্মদ অলিউর রহমান এবং মুহাম্মদ সাদ্দাম। চিকিৎসা পরিষেবায় সহায়তা করেন ডাক্তার নির্মল্য সহা, ডাক্তার বিমল বায়েন এবং ডাক্তার সইদুল ইসলাম।
শিবির চলাকালীন সময় স্থানীয় মানুষদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেওয়া হয়। রক্তদানের মাধ্যমে প্রয়োজনীয় রক্তসংগ্রহ করা হয় বলে জানা যায়। এই শিবিরের মাধম্যে চোখের সমস্যা ও ছানি অপারেশনের সুবিধা পায় বহু মানুষ। এছাড়া সাধারণ রোগ পরীক্ষার মাধ্যমে উপস্থিতরা তাদের স্বাস্থ্য সম্পর্কে মূল্যবান তথ্য পান। এই শিবিরের মাধ্যমে এলাকার মানুষদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পায় এবং সমাজসেবার গুরুত্বও ফুটে ওঠে।


