Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

বিজেপিতে গিয়েই পুড়লো কপাল!তৃণমূলের প্রার্থী সরলা মুর্মু আদৌ পাচ্ছেন না কোনো প্রার্থীপদ

নিউজ ডেস্ক : পছন্দের আসন মালদহে প্রার্থী করেনি দল, এই অভিযোগে তৃণমূল কংগ্রেসের হবিবপুরের প্রার্থী সরলা মুর্মু যোগ দেন বিজেপিতে। আশা ছিল বিজেপিতে গিয়ে পছন্দের আসন পছন্দের আসন থেকেই প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন। কিন্তু সেই আশা এবার স্বপ্নই থাকছে সরলার। বিজেপি সূত্রে খবর সরলার আসার আগেই বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত এবং দিল্লিতে পাঠানো হয়ে গিয়েছে। তাই পছন্দের আসন তো দূরের কথা এখন তার কোনো আসন থেকেই প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

জানা গিয়েছে, সরলাকে প্রার্থী করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। প্রথমত, গত সোমবার দলবদল করেছেন তিনি। কিন্তু বিজেপির প্রার্থী তালিকা তৈরি হয়েছে বেশ কয়েকদিন আগেই। ইতিমধ্যেই সেই তালিকা পাঠানো হয়েছে দিল্লিতে। প্রথম দু’দফা বাদে বাকিটা প্রকাশিত না হলেও মনে করা হচ্ছে গোটা তালিকাই প্রস্তুত। ফলে সেখানে নতুন নাম সংযোজন করতে হলে জটিলতা তৈরি হবে। দ্বিতীয়ত, সরলা মুর্মুর পছন্দের আসন মালদহ তফসিলি জাতির জন্য সংরক্ষিত। কিন্তু সরলা তফসিলি উপজাতির। ফলে দল সম্মতি দিলেও ওই আসনে সরলার পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব কি না, সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে। ফলে মনে করা হচ্ছে, তড়িঘড়ি শিবির বদল করেও লাভ হল না সরলার।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories