Saturday, September 5, 2026
30 C
Kolkata

দুর্ধর্ষ ফর্ম থাকা সত্ত্বেও জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না সারফারাজ, বিসিসিআই-কে কড়া সমালোচনা করলেন শশী থারুর

মুম্বইয়ের প্রতিভাবান ব্যাটার সরফরাজ খান আবারও আলোচনার কেন্দ্রে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফরম্যান্স করেও এবারও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের সিরিজে জায়গা পাননি তিনি। মাত্র ২৮ বছর বয়সেই ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল ব্যাটসম্যান হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন সরফরাজ। তবুও দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি।

২০২৪ সালে দেরিতে হলেও টেস্ট দলে সুযোগ পান সরফরাজ। সেই সুযোগে তিনি নিজের দক্ষতার প্রমাণ দেন। ৬ টেস্টে তিনি ৩৭১ রান করেন, যার মধ্যে একটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরি রয়েছে। শেষবার তিনি খেলেছিলেন ২০২৪ সালের নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর থেকেই জাতীয় দলে আর সুযোগ পাননি।

সম্প্রতি ভারতের ‘এ’ দলের নাম ঘোষণা করা হলে সরফরাজের নাম না থাকায় সমালোচনার ঝড় ওঠে। কংগ্রেসের সাংসদ শশী থারুর সরাসরি প্রশ্ন তোলেন বিসিসিআইয়ের নির্বাচকদের উদ্দেশে। তিনি বলেন, “এটা খুবই লজ্জাজনক। সরফরাজের প্রথম শ্রেণির ক্রিকেটে গড় ৬৫-এর বেশি, তবু তাকে বারবার উপেক্ষা করা হচ্ছে।” অনেকেই মনে করছেন, এমন পারফরম্যান্সের পরও সুযোগ না পাওয়া সরফরাজের জন্য অন্যায়। ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষায় আছেন, কবে আবার জাতীয় দলের জার্সিতে দেখা যাবে এই প্রতিভাবান ব্যাটারকে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories