Friday, March 6, 2026
33.5 C
Kolkata

৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি, আলোচনা বাতিল করল ইরান

সৌদি আরবে এক দিনে ৮১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের পর দেশটির সাথে আলোচনা বাতিল করেছে ইরান। রবিবার ইরানের শীর্ষ নিরাপত্তা কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছে। কোনো ধরনের কারণ উল্লেখ না করে সৌদি আরবের সাথে পঞ্চম দফার আলোচনা স্থগিত করেছে ইরান। এ সপ্তাহে ইরান ও সৌদি আরবের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা ছিল। এছাড়া সৌদি আরব কর্তৃক এক দিনে ৮১ ব্যক্তির গণমৃত্যুদণ্ড কার্যকরের বিষয়েও সমালোচনা করেছে ইরান। এসব নিহত ব্যক্তির মধ্যে ৪১ জন হলেন শিয়া মুসলিম। এদিকে ইরানের পরমাণু চুক্তি নিয়ে ভিয়েনা আলোচনাও স্থগিত আছে। নুর নিউজ জানিয়েছে, ইরান নিজে থেকেই সৌদি আরবের সাথে আলোচনা বাতিল করেছে। এ আলোচনা বাতিলের কোনো কারণ বলা হয়নি। নতুন করে কবে আলোচনা শুরু হবে তার তারিখও বলা হয়নি। এদিকে ইরানের সাথে আলোচনা বাতিলের বিষয়ে সৌদি আরবের সরকারি গণমাধ্যমের অফিস ‘সিআইআরসি’ কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories