Wednesday, October 21, 2026
27 C
Kolkata

অত্যাধুনিক প্রযুক্তির দৌলতে এবার আকাশ থেকে দেখা যাবে মহানবী (সা.) এর হিজরত পথ

সৌদি আরবের মদিনা নগরীতে কুবা মসজিদের পাশে একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এর নাম রাখা হয়েছে ‘অন হিজ ফুটস্টেপস’। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মক্কা থেকে মদিনায় আগমনের ঐতিহাসিক যাত্রাকে সামনে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মদিনা অঞ্চলের আমির প্রিন্স সালমান বিন সুলতান আনুষ্ঠানিকভাবে এর সূচনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিন্স সৌদ বিন মিশাল ও তুর্কি আল-শেখ।

এই প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তির সাহায্যে হিজরতের পথ দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। এখানে ১৪টি আলাদা প্রদর্শনী কেন্দ্র রয়েছে, যেখানে বিভিন্ন দৃশ্য ও তথ্য উপস্থাপন করা হচ্ছে। বিশ্বের ২০টির বেশি দেশের ৭০ জন শিল্পী এতে কাজ করেছেন। এছাড়া ৫৩টি প্রাচীন নিদর্শন, পুরোনো মানচিত্র, দুর্লভ পাণ্ডুলিপি ও গুরুত্বপূর্ণ দলিলও রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ধাপে প্রায় ১০ লাখ দর্শনার্থী আসবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতে এই সংখ্যা ৫০ লাখে পৌঁছাতে পারে। পর্যটকদের সুবিধার জন্য সাওর পাহাড় এলাকায় আধুনিক ক্যাবল কার চালু করা হবে, যা প্রতি ঘণ্টায় তিন হাজার যাত্রী পরিবহন করতে পারবে। ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের পাশাপাশি এই প্রকল্প দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে, মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রায় ২৫ হাজার মানুষের কাজের সুযোগ সৃষ্টি হবে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories