Saturday, September 5, 2026
28 C
Kolkata

২০৩৪ বিশ্বকাপের জন্য সউদি আরবে গড়ে উঠছে বিশ্বের অত্যাধুনিক ফুটবল মাঠ, ‘নিয়োম স্টেডিয়ামটি দ্য লাইন’

সউদি আরব ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। এই বিশ্বকাপের জন্য দেশটি মোট ১৫টি আধুনিক স্টেডিয়াম তৈরি করবে বলে জানিয়েছে সরকার। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম হলো নিয়োম স্টেডিয়াম। সৌদি আরব সরকারের ‘ভিশন ২০৩০’ প্রকল্পের একটি বড় অংশ বাস্তবায়িত হচ্ছে নিয়োম শহরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিয়োম স্টেডিয়াম নিয়ে নানা ছবি ও ভিডিও ঘুরছে। ছবিতে দেখা যাচ্ছে আকাশে ভাসমান এক স্টেডিয়াম। অত্যাধুনিক এই স্টেডিয়ামের রাখা হয়েছে, ‘নিয়োম স্কাই স্টেডিয়াম’। অনেকেই মনে করছেন, এই স্টেডিয়াম মরুভূমির মাঝখানে ৩০০ মিটার উচ্চতায় তৈরি হবে। কিন্তু সউদি সরকারের সূত্রে জানা গেছে, এসব ছবি সম্পূর্ণ কল্পনা নির্ভর। স্টেডিয়ামটি আকাশে ভাসবে না, বরং নিয়োম শহরের ভেতরেই একটি বহুতলে তৈরি হবে।

‘নিয়োম স্টেডিয়ামটি দ্য লাইন’-এ প্রায় ৪২,০০০ দর্শক একসঙ্গে খেলা উপভোগ করতে পারবেন। এর চারপাশে থাকবে হোটেল, অ্যাপার্টমেন্ট, ক্রীড়া ও স্বাস্থ্যকেন্দ্র, এবং বৈদ্যুতিক পরিবহন ব্যবস্থা।সউদি সরকার জানিয়েছে, ২০২৭ সালের মধ্যেই এই বিশাল প্রকল্পের কাজ শুরু হবে। নিয়োম শহরটি ১০০ মাইল এলাকা জুড়ে বিস্তৃত থাকবে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এই প্রকল্পের লক্ষ্য হলো সউদি আরবকে প্রযুক্তি, পর্যটন ও ক্রীড়ার বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories