Friday, March 6, 2026
33.5 C
Kolkata

যুক্তরাষ্ট্রের নৌমহড়ায় একত্রে সৌদি আরব-পাকিস্তান-ইসরাইল

পারস্য উপসাগরে ৬০ দেশ ও সংস্থাকে নিয়ে নৌমহড়া চালাবে যুক্তরাষ্ট্র। এই মহড়ায় প্রথমবারের ইসরাইলের সাথে সাথে অংশ নিচ্ছে সৌদি আরব ও পাকিস্তানসহ বিভিন্ন মুসলিম দেশ।মঙ্গলবার মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দ্বিবার্ষিক আন্তর্জাতিক সমুদ্র মহড়া (আইএমএক্স) সোমবার বাহরাইনে মার্কিন ৫ম নৌবহরের নির্দেশনায় শুরু হয়েছে। ১৮ দিনের নৌমহড়ায় ৬০টির বেশি দেশ ও সংস্থার মোট ৫০টি জাহাজ ও নয় হাজার নাবিক অংশ গ্রহণ করবে।পারস্য উপসাগর ছাড়াও আরব সগর, ওমান উপসাগর, লোহিত সাগর ও উত্তর ভারত মহাসাগরে এই মহড়া চালানো হবে।মহড়ায় ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা মিসর, জর্দান, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন অংশ নিচ্ছে। একইসাথে কূটনৈতিক সম্পর্ক না রাখা সৌদি আরব, পাকিস্তান, ইয়েমেন, ওমান, কমরোস, জিবুতি, সোমালিয়াও এতে অংশ নিচ্ছে বলে জানানো হয়।উরুগুয়ে, বেলজিয়াম, ভারত, দক্ষিণ কোরিয়াসহ আরো বিভিন্ন দেশ এই মহড়ায় অংশ নিচ্ছে।যুক্তরাষ্ট্রের আয়োজনে ইসরাইল ও বিভিন্ন মুসলিম দেশের অংশগ্রহণে মধ্যপ্রাচ্যে বৃহত্তম এই নৌমহড়া এমন সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা সৌদি নেতৃত্বের জোটের বিরুদ্ধে হামলা জোরদার করেছে।গত ১৭ জানুয়ারি, ২৪ জানুয়ারি ও ৩১ জানুয়ারি তিন দফায় আমিরাতের ওপর হামলা চালায় হাউছিরা। প্রথম দফার হামলায় তিনজন হতাহত হলেও পরের দুই হামলা ঠেকিয়ে দেয়া হয়। অন্যদিকে শুরু থেকেই সৌদি আরবে নিয়মিত হামলা চালিয়ে আসছে হাউছিরা।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories