Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিজেপির জন্য স্ত্রী ত্যাগ সৌমিত্র খাঁর! ক্ষোভ তৃণমূলে যোগ দেওয়ার জন্য

নিউজ ডেস্ক : বিজেপির জন্য স্ত্রী ত্যাগ ! হ্যাঁ, এমনই বলি দিলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। সুজাতা খাঁর জন্য তিনি যে বিষ্ণুপুরের নির্বাচনে জয়লাভ করেছিলেন সেটা স্বীকার করেও ডিভোর্স দেবেন সৌমিত্র। তৃণমূল কংগ্রেস তার ঘর ভেঙেছে বলেও তিনি অভিযোগ করেন এদিন। তিনি বলেন, তিনি দেশের জন্য কাজ করতে চান। বিজেপির জন্য সব কিছু দেবেন বলে ঘোষণা করেন এই সাংসদ।

তিনি আজ বিজেপির হয়ে কাজ করাকে দেশের হয়ে কাজ করার সমান করে বলেন তিনি দেশের জন্য কাজ করতে চান। তিনি বলেন, তার স্ত্রীর সঙ্গে সব সম্পর্ক শেষ। তাকে দিয়ে খারাপ কাজ না করানোর, তাকে নিরাপত্তা দেওয়ার এবং তাকে হত্যা না করার জন্য তৃণমূল কংগ্রেসের যাচ্ছে অনুরোধ করেছেন তিনি। ডিভোর্স পত্র পাঠিয়ে দিয়েছেন বলেও জানিয়েছেন। তাতে সই করে দেওয়ার জন্য সুজাতা খাঁর কাছে অনুরোধ করেছেন। উল্লেখ্য, আজ সৌগত রায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেস পতাকা গ্রহণ করে তৃণমূলের যোগ দেন সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories