Sunday, September 6, 2026
28 C
Kolkata

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে আয়োজিত হলো এসডিপিআই-এর বিধানসভা লিডার্স কনফারেন্স

ইতিমধ্যে বেজেগেছে ২৬ এর বিধানসভা নির্বাচনের দামামা। শাসকসহ বিরোধী রাজনৈতিক দলগুলি প্রায় কোমর বেঁধে নেমে পড়েছে নির্বাচনী প্রচারে। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার মসনদ জয় করতে মরিয়া প্রায় সকল দলই। এমন আবহে, মুর্শিদাবাদ জেলা পরিষদ ভবনে ‘সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া’-র (এসডিপিআই) তত্ত্বাবধানে আয়োজিত হলো বিধানসভা লিডারস কনফারেন্স। এই কনফারেন্সে উপস্থিত ছিলেন, এসডিপিআই -এর রাজ্য সাধারণ সম্পাদক ড. কামাল বাশিরুজ্জামান, সর্বভারতীয় সাধারণ সম্পাদক ক্যারিয়াস মহম্মদ থুম্বেসহ দলের প্রথম সারির বিভিন্ন নেতা-মন্ত্রীরা। সভার সূচনা হয় কামালবাসী উজ্জামানের বক্তৃতার মাধ্যমে। এরপর এসডিপিআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ক্যারিয়াস মহম্মদ থুম্বের তথ্যসমৃদ্ধ, চিন্তাশীল ও অনুপ্রেরণামূলক বক্তব্য শুনে উদবুদ্ধ হন সকলে। সভা মঞ্চে তিনি এসডিপিআই-এর নীতি আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “দেশের প্রায় সকল রাজনৈতিক দল পুঁজিবাদীদের স্বার্থে কাজ করছে। তবে এসডিপিআই একমাত্র দল যারা প্রান্তিক শ্রেণীকে মূলধারায় এনে দেশে গণতন্ত্র কায়েম করতে চায়।”

সংখ্যালঘু দলিত ও প্রান্তিক আদিবাসী সম্প্রদায়ের মানুষদের রাষ্ট্র সবদিক থেকে বঞ্চিত করা নিয়ে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “আজ সময় এসেছে তৃণমূলের অযোগ্য নেতা নেত্রীদের ছুড়ে ফেলে দিয়ে, এসডিপিআই নেতাদের বিধানসভায় পাঠানোর।” রাজ্য শিক্ষা, সমাজ ব্যবস্থা, এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজ্যকে তীব্র সমালোচনা করেন রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম। মূলত দলকে সাংগঠনিক দিক থেকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে আয়োজন করা হয় এই সভা। রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকার প্রতিনিধিরা এই সভায় অংশগ্রহণ করে, এবং ২৬ এর আগাম নির্বাচনে রণকৌশল কি হবে তা সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories