Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

কেরলের স্থানীয় নির্বাচনে পর্যুদস্ত বিজেপি, ১০২ আসন পেয়ে বাজিমাত এসডিপিআই এর

কেরালার স্থানীয় নির্বাচনের ব্যাপক ভরাডুবির মুখে বিজেপি সরকারের এনডিএ জোট। ৯৪১ টি আসনে প্রার্থী দিয়ে মাত্র ২২ টি আসন পেয়েছে বিজেপি। অন্যদিকে বামফ্রন্টের জোট এলডিএফ জোট পেয়েছে ৫১৫ টি আসন ,কংগ্রেসের ইউডিএফ জোট ৩৭৬ টি আসন। অন্য দিকে সর্বমোট ১০২ দুটি আসন পেয়ে বাজিমাত করেছে এসডিপিআই। সংখ্যাললঘু, দলিত আদিবাসী পিছিয়ে সম্প্রদায়ের মধ্যে দিনের পর দিন বেশ জনপ্রিয়তা লাভ করে চলেছে এসডিপিআই। সমাজে বঞ্চিত, অবহেলিত লাঞ্ছিত মানুষের ন্যায় বিচার ও অধিকার আদায়ের লক্ষ্যে এই দলটিকে সোচ্চার হতে লক্ষ্য করা যায়। আর এই জনপ্রিয়তার সুবাদেই বিভিন্ন রাজ্যে এসডিপিআই এর নির্বাচনে সাফল্য বর্তমানে ভারতে এসডিপিআই উদীয়মান রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে। কেরালার স্থানীয় নির্বাচনে ১০২ টি আসনে জয়লাভ সেটাই প্রমান করছে। কিছুদিন আগেও রাজস্থানের পৌর নির্বাচনে ৫ টি আসনে জয়লাভ করে। কেরালার পঞ্চায়েত, পৌরসভা, ব্লক পঞ্চায়েত, করপোরেশন নির্বাচনের ২০০ টি আসনে প্রার্থী দেয় এসডিপিআই। বুধবার এই নির্বাচনের ফলাফল প্রকাশিত হয় তাতে এসডিপিআই গ্রাম পঞ্চায়েতে ৮০ টি, ব্লক পঞ্চায়েতে ১টি, পৌরসভার ২০ টি ও করপোরেশনের ১ টি আসনে জয়লাভ করে।

২০১৫ সালের নির্বাচনে দলটি ৪৭ টি আসনে জয়লাভ করেছিল। এবার এসডিপিআই কোন জোট ছাড়াই একাই ১০২ টি আসনে জয়লাভ করে। অনেক ওয়ার্ডে ১০ টিরও কম ভোটে এসডিপিআই এর প্রার্থীরা পরাজিত হয়েছে। এসডিপিআই এর প্রার্থীদের নির্বাচিত করার জন্য কেরালার সকল ভোটারদের প্রশংসা করেন এসডিপিআই এর রাজ্য সভাপতি আব্দুল মাজিদ ফাইজি। ভোটে জেতার পর এসডিপিআই এর সকল নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস প্রকাশ করতে লক্ষ্য করা যায় ।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories