Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

আসামে উচ্ছেদের নামে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে ইসলামপুরে এসডিপিআই এর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ইমাম সাফি, ইসলামপুরঃ গত তিনদিন ধরে বিজেপি সরকার অসমের দারাং জেলার সিপাহ মোড় সহ কয়েকটি জায়গায় উচ্ছেদ অভিযানের নামে দীর্ঘ দিন ধরে বসবাসকারী গরীব মানুষদের উপর নির্বিচারে গুলি চালিয়ে দুজন মানুষকে হত্যা করেছে। বহু মানুষকে আহত করেছে। প্রায় হাজার খানেক পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে। মসজিদ মাদ্রাসা নিয়ে পাঁচ খানা প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে।

তারই প্রতিবাদে আজ মুর্শিদাবাদের ইসলামপুরে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইণ্ডিয়া (এসডিপিআই) এর ডাকে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। ইসলামপুর নেতাজি পার্ক থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি গোটা ইসলামপুর পরিক্রমা করে ইসলামপুর বাসস্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এই দিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এসডিপিআই এর রাজ্য সম্পাদক হাকিকুল ইসলাম, রাণীনগর বিধানসভার সভাপতি গোলাম হোসেন, পপুলার ফ্রন্টের ডোমকল মহকুমা সভাপতি সেলিম মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল।

এসডিপিআই রাজ্য সম্পাদক হাকিকুল ইসলাম তার বক্তব্যে বলেন যে, “অসমে বিজেপি সরকার পরিকল্পিতভাবে মুসলিমদের হত্যা অভিযানে নেমেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা পুলিশের এই কাজকে সমর্থন করে টুইট করেছেন। বৃহস্পতিবার অসম থেকে বাঙালি উচ্ছেদের ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিত এই উচ্ছেদ অভিযান ও নির্বিচার গুলিচালনা করেছে বলে অভিযোগ করে এসডিপিআই। এই বেআইনি উচ্ছেদের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ জানালে পুলিশ প্রতিবাদী মানুষের উপর গুলি চালায়। পুলিশের এই গুলিচালনা বেআইনি, উচ্ছেদ অভিযান নারকীয়, বর্বরোচিত।“

এই দিনের প্রতিবাদ সভা থেকে আসাম পুলিশ ও মুখ্যমন্ত্রীর এই কাজের তীব্র প্রতিবাদ ও ঘটনায় জড়িত পুলিশ অফিসারদের শাস্তির দাবি জানায় এসডিপিআই। সমস্ত বিরোধী রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এর প্রতি সরকারের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতেও আহব্বান জানান এসডিপিআই এর নেতৃবৃন্দ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories