Wednesday, October 21, 2026
25 C
Kolkata

Domkal: বিয়ে অস্বীকার, স্বামীকে ফিরে পেতে ধর্ণায় দ্বিতীয় স্ত্রী

এনবিটিভি ডেস্ক: স্বামীকে ফিরে পেতে ধর্নায় বসলেন দ্বিতীয় স্ত্রী। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের মানিকনগর এলাকায়।

জানা গিয়েছে, ভিনরাজ্য কেরলে চারমাস আগে নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার রাজাপুর সেখপাড়া এলাকার সাবিনা বিবির সাথে বিয়ে করেন ডোমকলের মানিকনগর এলাকার যুবক রাজিবুল মন্ডল। তারপরে কেরল থেকে বাড়ি ফিরলে স্ত্রীর মর্যাদা দেননি রাজিবুল।এই অভিযোগে রাজিবুলের বাড়ির সামনে সোমাবার সন্ধ্যায় স্বামীকে ফিরে পেতে ধর্নায় বসেন রাজিবুলের কেরলে বিয়ে করা দ্বিতীয় স্ত্রী সাবিনা বিবি। সাবিনার প্রথম পক্ষের একটি সন্তান থাকা সত্তেও তাঁকে বিয়ে করেন। কিন্তু এখন অস্বীকার করায় ধর্নার পথ বেছে নিয়েছেন সাবিনা।

যদিও রাজিবুলের প্রথম পক্ষের স্ত্রী তরজুমা বিবি জানান, স্বামী যে পরে বিয়ে করেছে সেটা আমাদের অজানা।

রাজিবুলের বাবা জিল্লার রহমান মন্ডল জানান, ছেলের প্রথম পক্ষের স্ত্রী আছে। পরে যে বিয়ে করেছে কিনা জানা নেই। তবে অহেতুক ফাঁসানোর জন্য চক্রান্তও করা হতে পারে।

যদিও ঘটনার পরেই বাড়ি থেকে চম্পট দেন রাজিবুল মন্ডল। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories