Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

জুনে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা

নিউজ ডেস্ক : পিছিয়ে গেল মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা এ বছর অনুষ্ঠিত হবে জুন মাসের প্রথমার্ধে। প্রতিবছর এই পরীক্ষা দুটি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে অনুষ্ঠিত হয়। কিন্তু এবারে করোনার কারণে রাজ্যের বিদ্যালয়গুলির এপ্রিল মাস থেকেই বন্ধ। পড়াশোনায় অনেক পিছিয়ে আছে রাজ্যের বেশিরভাগ পড়ুয়া। রাজ্য সরকার অনলাইন পড়াশোনার উদ্যোগ নিলেও তা আদৌ ফলপ্রসূ হয়নি। আবার সামনে আছে বিধানসভা নির্বাচন। সম্ভবত এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হবে নির্বাচন। এই সবকিছু দেখেই পিছিয়ে দেয়া হলো মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা।

বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছ থেকে যে প্রস্তাব এসেছে, তা বিবেচনা করেই পরীক্ষা দু’টি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, আগামী জুন মাসের প্রথমের দিকে (১০ তারিখের মধ্যে) হবে মাধ্যমিক পরীক্ষা এবং শেষের দিকে উচ্চমাধ্যমিক। এই ব্যাপারে বিস্তারিত সূচি পর্ষদ এবং সংসদের পক্ষ থেকে প্রকাশ করা হবে।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পরিবর্তিত এবং কাটছাঁট করা সিলেবাসের ওপর অনুষ্ঠিত হবে পরীক্ষা। আবার রাজ্যের প্রায় সাড়ে ৯ লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কেনার জন্য ১০ হাজার করে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা সরকার।

Hot this week

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Related Articles

Popular Categories