Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

পাকিস্তানের হিন্দু দরিদ্রদের রেশন বিলি করছেন শাহিদ আফ্রিদি

বাইশ গজের সটান ছক্কা হাঁকানো মিস্টার বুমবুম এবার মানবিকতায় মহৎ অবদান রাখলেন। ক্রিকেট কিংবদন্তি হিসেবে নতুন করে তাঁর পরিচয় দেওয়া অর্থহীন। ভারতেও তার অগণিত ভক্ত ছড়িয়ে রয়েছে। এহেন আফ্রিদি মানবিকতায়ও এক শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। পূর্বেও বিশ্বের প্রথম কুড়িজন দানশীল ক্রীড়াব্যক্তিত্বে আফ্রিদির নাম উঠে এসেছে।

শাহিদ আফ্রিদি পাকিস্তানের সংখালঘু হিন্দুদের কাছে গিয়ে কিভাবে স্বশরীরে সাহায্য করছে তা অনেকেই দেখেছেন। শুধু লক্ষী নারায়ণ মন্দিরে নয়। এমন হাজার হাজার হিন্দু পরিবারকে নিজে হাতে পৌচ্ছে দিচ্ছেন ত্রাণ সামগ্রী। পাশে দাঁড়াচ্ছেন অসহায় দরিদ্র হিন্দুদের। সম্পূর্ণ নিজের প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের পয়সায় ছুটে যাচ্ছেন পাকিস্তানের অভাবগ্রস্থ সংখ্যালঘু হিন্দু ভাইদের প্রতি। তাঁর এই মহৎ কাজে স্যালুট জানিয়েছেন তাঁকে অনেকেই।

এছাড়াও আফ্রিদি জাতীয় পরিষদের সদস্য জনাব শেহরিয়ারকে সাথে নিয়ে কোহাতের উপকণ্ঠের মতো প্রত্যন্ত স্থানে কোভিড -১৯ মহামারীতে লড়াই করে আসা বাস্তুচ্যুত আফগান শরণার্থীদের সহায়তার জন্য রেশন বিতরণ করেন।

তিনি বলেন, “আমাদের ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা কোভিড -১৯ মহামারীজনিত কারণে সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য জামালি গোথের ঘরে ঘরে ঘরে রেশন ড্রাইভ চালিয়ে যান। এবং আমরা অভাবীদের সবার জন্য প্রত্যাশা নিশ্চিত করতে চাই।”

ফাউন্ডেশনের গ্লোবাল চেয়ারম্যান শাহীদ আফ্রিদি শুধু কোভিড-১৯ মহামারীতেই নয়, চিকিৎসা ক্ষেত্রে ২৮,০০০ ইউনিট রক্তও সরবরাহ করেন।

গত কয়েকদিন আগে শাহীদ আফ্রিদি জিও নিউজের সাথে কথা বলেছেন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীদের রেশন ড্রাইভ প্রদান ও কোভিড-১৯ মহামারীতে রোগীদের চিকিৎসা প্রস্তুতি সহ অসংখ্য প্রচেষ্টা তুলে ধরেছেন। তিনি তাঁর সংস্থা এবং এর প্রচেষ্টা সম্পর্কে সম্যক ধারণা দেন।

আফ্রিদি জানান, এই মহামারী কোভিড ১৯-তে, একে অপরকে সমর্থন করা এবং সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের কথা স্মরণ করা আমাদের কর্তব্য। এসএএফ-র গ্লোবাল চেয়ারম্যান শাহিদ আফ্রিদি সচেতনতা তৈরি, সতর্কতা, লক্ষণ, সংক্রমণ লড়াইয়ে প্রয়োজনীয় তথ্য ভাগ করে নেওয়ার মাধ্যমে তার ভূমিকা পালন করছেন।

এসএএফ নিবেদিত নির্দেশিকাগুলির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার স্থাপন ও বিতরণ করেছে। এমনকি রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছে।

হোপ নট আউট ট্যাগলাইনে তিনি প্রত্যেক সম্ভ্রান্তশ্রেণিকে অনুরোধ করেছেন, যারা এই কঠোর মহামারীতে জীবিকা হারিয়েছেন তাদের জন্য রেশন বিতরণ করুন।

তাঁর ফাউন্ডেশন ট্যুইট মারফত জানায়, # এসএএফ আপনাদের সকলকে সর্বাধিক যত্ন নেওয়ার অনুরোধ জানায়। বাড়িতে থাকুন, শান্ত থাকুন, নিরাপদে থাকুন!

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories