Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

কাল থেকে শুরু হচ্ছে প্যাসেঞ্জার ট্রেনের যাত্রা! রইল ট্রেনের তালিকা এবং সময়সূচী

এনবিটিভি ডেস্কঃ দেশে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার পার করেছে। কিন্তু করোনার বিপদকে কার্যত অগ্রাহ্য করেই মঙ্গলবার ১১ মে থেকে শুরু হতে চলেছে যাত্রীবাহী ট্রেনের পরিষেবা। আজ অর্থাৎ সোমবার বিকেল ৪ টা থেকে এই সমস্ত ট্রেনের বুকিং নেওয়া হবে বলে রবিবার সন্ধ্যাতেই একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ভারতীয় রেলের পক্ষ থেকে। আপাতত কয়েকটি নির্দিষ্ট স্থানের জন্যই ১৫ জোড়া অর্থাৎ ৩০টি ট্রেন যাতায়াত করবে। কোথায়, কোন দিন, কোন ট্রেন যাবে রইল তার পূর্ণ তালিকা:

পাশাপাশি রবিবার রাতেই ভারতীয় রেলের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে আরও ৫টি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়, যেখানে রেলের টিকিট বুকিং ওয়েবসাইট থেকে শুরু করে এই পরিষেবা গ্রহণ করতে কি কি বিধিনিষেধ মানতে হবে যাত্রীদের সমস্ত কিছুর বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। সেগুলি হল:

১)সোমবার ১১ মে বিকেল ৪ টা থেকে শুরু হবে ট্রেনের রিজার্ভেশন। এখন শুধুমাত্র অনলাইনেই টিকিট বুকিং নেওয়া হবে। যাত্রীদের ভারতীয় রেলের অফিশিয়াল ওয়েবসাইট  www.irctc.co.in থেকে টিকিট বুকিং করতে হবে।

২) আপাতত কোনও স্টেশনে টিকিট কাউন্টার খুলবেনা। যাত্রীদের সমস্ত টিকেট অনলাইনে কাটতে হবে। এমনকি প্লাটফর্ম টিকিটও বিক্রি হবে না।

৩) প্লাটফর্ম টিকিট বিক্রি না হওয়ায় শুধুমাত্র বৈধ টিকিট যাদের সাথে আছে তাঁরাই স্টেশনের মধ্যে প্রবেশ করতে পারবেন। টিকিট ছাড়া কাউকে স্টেশনের মধ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না।

৪) ট্রেনে ওঠার আগে টিকিট পরীক্ষা করা হবে। যথাযথ টিকিট ছাড়া কাউকে ট্রেনে উঠতে দেওয়া হবে না।

এছাড়াও এদিন রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথমে ১৫ জোড়া ট্রেন চলাচল করবে। এরপর  ক্রমশ আরও বিভিন্ন রুটে ট্রেন চলাচল শুরু হবে।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories