Saturday, September 5, 2026
28 C
Kolkata

লুমপারিং মসজিদ বন্ধ করায় শিলংয়ে বাড়ল উত্তেজনা, কেএসইউর পদক্ষেপ ঘিরে বিতর্ক

মেঘালয়ের শিলং শহরের লোয়ার লুমপারিং এলাকায় মঙ্গলবার হঠাৎই উত্তেজনা ছড়ায় একটি মসজিদকে ঘিরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাসি স্টুডেন্ট ইউনিয়ন (কেএসইউ)-এর লাবান সার্কেলের সদস্যরা লুমপারিং মসজিদ বন্ধ করে দেই।কেএসইউ-র অভিযোগ, ওই মসজিদটি তৈরি করা হয়েছে কোনও সরকারি অনুমতি ছাড়াই। সংগঠনের লাবান সার্কেলের সভাপতি শাইনিংস্টার চিনে জানান, এই নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও অনুমোদন নেওয়া হয়নি। তিনি আরও দাবি করেন, যে জমির উপর ভবনটি তৈরি হয়েছে, সেটির মালিকানাও এখনও স্পষ্ট নয় এবং তা নিয়ে বিতর্ক রয়েছে।সংগঠনের বক্তব্য অনুযায়ী, ওই জায়গাটি মূলত কাছাকাছি একটি মুসলিম কবরস্থানের নিরাপত্তার জন্য এক প্রহরীর থাকার উদ্দেশ্যে ব্যবহার করার কথা ছিল। কিন্তু পরে সেটিতে একটি মসজিদ নির্মাণ করা হয়, যা স্থানীয় নিয়ম না মেনেই করা হয়েছে বলে অভিযোগ।মঙ্গলবার কেএসইউ সদস্যরা সেখানে গিয়ে অবস্থানরত ইমামকে জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। তাঁদের দাবি, তিনি কোনও অনুমতি ছাড়াই সেখানে থাকছিলেন এবং ধর্মীয় কার্যকলাপ চালাচ্ছিলেন। ঘটনাস্থলের কিছু ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে ছাত্র সংগঠনের সদস্যদের ওই ইমামের সঙ্গে কথা বলতে এবং তাঁকে সরে যেতে বলতে দেখা গিয়েছে।কেএসইউ-র পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে দরবার শনিং ওই জায়গাটি পরিদর্শন করেছিল। তখনই ওই নির্মাণ সরিয়ে ফেলার কথা বলা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও কোনও পদক্ষেপ না হওয়ায়, তারা নিজেরাই উদ্যোগ নিতে বাধ্য হয়েছে বলে দাবি সংগঠনের।এখন কেএসইউ জানিয়েছে, তারা এই বিষয়টি আরও উচ্চপর্যায়ে নিয়ে যাবে, যাতে অবৈধ নির্মাণ সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হয়। তাদের মতে, মেঘালয়ের ঐতিহ্যগত শাসনব্যবস্থা এবং স্থানীয় আইন মেনে চলা অত্যন্ত জরুরি। এদিকে, এই ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও কোনও বড় ধরনের সংঘর্ষ বা হিংসার খবর মেলেনি। প্রশাসনের তরফেও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories