Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

নির্বাচনের আগে ফের তৎপর কেন্দ্রীয় সংস্থা! তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের একাধিক ঠিকানায় আয়কর হানা

নির্বাচনের আগে ফের তৎপর কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার ভোরে রাসবিহারীর বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে হানা দিল আয়কর দফতর। কলকাতার মনোহরপুকুর রোডে তাঁর বাসভবনে সকাল থেকেই তল্লাশি শুরু করেন আয়কর আধিকারিকেরা। তল্লাশির সময় বাড়িতেই উপস্থিত ছিলেন দেবাশিস কুমার।

একই সঙ্গে তাঁর নির্বাচনী কার্যালয়েও অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। দুই জায়গাতেই কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের পাশাপাশি মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে কী কারণে এই তল্লাশি তা এখনও জানা যায়নি।

তবে সম্প্রতি জমি দখল সংক্রান্ত একটি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একাধিক বার তলব করেছিল দেবাশীষ কুমারকে। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল ১ এপ্রিল, ৩ এপ্রিল এবং ৯ এপ্রিল। জিজ্ঞাসাবাদের পর তিনি সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে দলের পক্ষ থেকেই প্রতিক্রিয়া জানানো হবে।

এবার রাসবিহারী কেন্দ্র থেকে দেবাশীষ কুমারের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়েছেন স্বপন দাশগুপ্ত। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসনে জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি। এর মধ্যেই আয়কর দফতরের এই তল্লাশি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মনোহরপুকুর রোডের বাসভবনের পাশাপাশি মতিলাল নেহরু রোডে অবস্থিত একটি পার্টি অফিসেও তল্লাশি চালান আয়কর আধিকারিকেরা। ওই পার্টি অফিসের সামনেই বিক্ষোভে সামিল হন তৃণমূলের কর্মী-সমর্থকদের একাংশ। দলীয় কর্মীদের দাবি, এখান থেকেই বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্বাচনী কাজ পরিচালিত হয়।

প্রসঙ্গত, এর আগে আলিপুরদুয়ার ও পূর্ব বর্ধমানের সভা থেকে কেন্দ্রীয় সংস্থার সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, নির্বাচনের আগে বিরোধী নেতাদের গ্রেফতারের চেষ্টা হতে পারে। আয়কর দফতরের এই তল্লাশি রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে। যদিও এই ঘটনার নির্বাচনী ফলাফলে কোনও প্রভাব পড়বে না বলেই আত্মবিশ্বাসী তৃণমূল শিবির।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories