Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

স্ত্রীর প্রণয়ের জেরে শ্যুটআউট স্বামী

দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে ঘটল শ্যুটআউটের ঘটনা। যার জেরে গুরুতর জখম এক প্রোমোটার। ইতিমধ্যেই তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে শহরেরই এক বেসরকারি হাসপাতালে।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম সাধন বণিক। প্রোমোটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। থাকতেন বাঁশদ্রোনীর সোনালি পার্ক এলাকায়। মঙ্গলবার রাতে তাঁর বাড়ির সামনেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সাধনবাবু। প্রতিবেশীরা নিয়ে যায় হাসপাতালে।

কিন্তু কী কারণে এই খুনের চেষ্টা? জানা গিয়েছে, সম্প্রতি জনির সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সাধন বণিকের স্ত্রী। বর্তমানে নিরঞ্জনপল্লী এলাকায় জনির সঙ্গেই থাকেন গুলিবিদ্ধ প্রোমোটারের স্ত্রী ও সন্তান। এই নিয়ে বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে অশান্তিও চলছিল। মনে করা হচ্ছে, সেই কারণেই এই আক্রমণ। আপাতত গোটা বিষয়টিই খতিয়ে দেখছে পুলিশ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories