Saturday, September 5, 2026
30 C
Kolkata

মহাকাশে ভারতের জয়যাত্রা, শুভাংশু শুক্লার যাত্রায় রচিত নতুন ইতিহাস

ভারতের ইতিহাসে আবার লেখা হল এক নতুন অধ্যায়। দীর্ঘ ৪১ বছর পর ফের মহাকাশে পা রাখলেন এক ভারতীয়। ১৯৮৪ সালে রাকেশ শর্মার পর, ২০২৫ সালের ২৫ জুন দুপুর ১২টা ১ মিনিটে মহাকাশে রওনা হলেন শুভাংশু শুক্ল। এই যাত্রার মাধ্যমে তিনিই হলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাওয়া প্রথম ভারতীয়।

আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স-এর ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে ড্রাগন মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের মাত্র আট মিনিটের মধ্যেই মহাকাশে পৌঁছে যান শুভাংশু শুক্লা ও তার দল। তবে তারা আজই স্পেস স্টেশনে প্রবেশ করছেন না বলে জানা যায়। প্রথম দিন কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করবেন, আর আগামীকাল প্রবেশ করবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। সেখানে ১৪ দিন ধরে বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন শুভাংশু শুক্লা ও তার দল।

বলা ভালো ,এই অভিযানের মধ্য দিয়ে ভবিষ্যতে ভারতের নিজস্ব মহাকাশ মিশনের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে গেল। শুভাংশু শুক্লার এই ঐতিহাসিক যাত্রা গোটা দেশের জন্য এক গর্বের মুহূর্ত।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories