Tuesday, November 3, 2026
29 C
Kolkata

শুভেন্দু অধিকারী কি বিজেপিতে যাচ্ছেন? সাংবাদিকদের মুখোমুখি শিশির অধিকারী

এনবিটিভি ডেস্ক, পূর্ব মেদিনীপুর: বেশ কয়েক মাস ধরে পরিবহন মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এর বিধায়ক শুভেন্দু অধিকারী কে বিজেপিতে যোগদান প্রসঙ্গ নিয়ে কার্যত উত্তাল ছিল রাজনৈতিক মহল৷ বহু সংবাদমাধ্যমে সেই বিষয় নিয়ে একাধিকবার জল্পনা উঠেছিল শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান প্রসঙ্গ নিয়ে৷ তা নিয়ে অবশ্য শুভেন্দু অধিকারীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ কার্যত, নিজের জায়গাতে অনড় ছিল পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী৷

অব শেষে এই জল্পনায় কার্যত জল ঢেলে দিলো পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সভাপতি তথা কাঁথি লোকসভা কেন্দ্রের সংসদ শিশির অধিকারী৷ সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গ কার্যত উড়িয়ে দিতে দেখা গিয়েছিল শিশির অধিকারীর মুখ থেকে৷ এদিন তিনি স্পষ্ট ভাবে বলেন শুভেন্দু অধিকারী একজন দায়িত্বশীল নেতা৷ অন্যদিকে বিজেপির প্রসঙ্গে তিনি বলেন ওই রাজনৈতিক দলের বিষয়ে আমি কিছু বলতে চাই না কারন আমি ওই রাজনৈতিক দলের কোন কথাই বিশ্বাস করিনা৷ অর্থাৎ এক কথায় বলা যেতে পারে পরিবহন মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান নিয়ে কার্যত জল ঢেলে দিলেন তৃণমূল জেলা সভাপতি তথা কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ শিশির অধিকারী।

Hot this week

CAA-র কাজ দ্রুত শেষ করতে উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় ১২ জন আইএএস প্রবেশনার নিয়োগ করল নবান্ন

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) সংক্রান্ত কাজ দ্রুত শেষ করতে...

‘৮৪-র শিখবিরোধী দাঙ্গার দিনেই সমাবেশ কেন?’ রাহুলকে নিশানা করে কংগ্রেসকে তোপ অমিত শাহের

দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশকে কেন্দ্র করে কংগ্রেসের...

‘ভোট চুরির’ অভিযোগে জ্ঞানেশের জেল হতে পারে, মোদী-শাহকেও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাহুলের

ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে...

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইজরায়েলের হামলা, শিশুসহ নিহত অন্তত ৮, মৃত ৫ পুলিশকর্মী

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় থামছে না ইজরায়েলি হামলা।...

Topics

এসএফআই-সিপিএমের বিরুদ্ধে ক্ষোভ, সিঙ্গুরে শিল্প গড়তে শুভেন্দু সরকারের উপর আস্থা বুদ্ধদেব-পুত্র সুচেতনের!

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ছেলে হিসেবে বরাবরই আলাদা পরিচয়ের...

Related Articles

Popular Categories