Wednesday, October 21, 2026
24 C
Kolkata

বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে মন্ত্রী সিদ্দিকুল্লাহ

পথ দুর্ঘটনার কবলে পড়ে আহত হলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। অসুস্থ মায়ের চিকিৎসা করানোর জন্যে বাড়ি যাওয়ার পথেই সোমবার বিকালে ঘটে বিপত্তি। যদিও বরাতজোরে বেঁচে গিয়েছেন তিনি।

সোমবার বিকালে পূর্ব বর্ধমানের মেমারি-সাতগেছিয়া রোডে কামালপুর ব্রিজের কাছে মন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। মন্ত্রীর গাড়ির সামনের ডান দিকের চাকা পাংচার হওয়ায় নিয়ন্ত্রণ হারান চালক। তখনই উল্টোদিক থেকে আসা একটি বোলেরো পিকআপ ভ্যানের সঙ্গে মন্ত্রীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ির গতি কম থাকায় সিদ্দিকুল্লা আহত হলেও প্রাণে বেঁচে যান। এই ঘটনায় মন্ত্র্রীর গাড়ির চালক এবং পিকআপ ভ্যানের চালকও আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়েই মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মন্ত্রীকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা করানো হয়। তার পর আহত মন্ত্রীকে পৌঁছে দেওয়া হয়েছে কাটোয়ার করজগ্রামের বাড়িতে।

সিদ্দিকুল্লাহ দুর্ঘটনার কবলে পড়লেও বড়সড় তেমন কিছু হয়নি। ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন তিনি।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories