Saturday, September 5, 2026
28 C
Kolkata

কসবা কাণ্ডের পর সতর্ক শিলিগুড়ি! কলেজে নজরদারি বাড়াতে বসছে সিসি ক্যামেরা

কসবা আইন কলেজে সাম্প্রতিক গণধর্ষণের ঘটনার পর রাজ্যের বিভিন্ন কলেজে নিরাপত্তা জোরদার করতে উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। শিলিগুড়ির কলেজগুলিতেও এই একই রকম তৎপরতা দেখা যাচ্ছে।

জানা গিয়েছে শিলিগুড়ি কলেজে এখন মাত্র ১৬টি সিসি ক্যামেরা রয়েছে। কলেজের এলাকা অনেক বড় হওয়ায় এই সংখ্যক ক্যামেরায় পর্যাপ্ত নজরদারি সম্ভব নয়। তাই কলেজ কর্তৃপক্ষ নতুন করে আরও ৬৪টি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে। কলেজের অধ্যক্ষ ডঃ সুজিত ঘোষ জানান, “আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কোন কোন জায়গায় ক্যামেরা বসানো দরকার, তা চিহ্নিত করে কাজ শুরু হবে।”

অন্যদিকে, শিলিগুড়ির সূর্য সেন কলেজে ইতিমধ্যেই ১৪৮টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। ক্লাসরুমসহ বিভিন্ন জায়গায় নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তারপরও কোনও জায়গা নজরদারির বাইরে রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মুন্সী প্রেমচাঁদ কলেজেও সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। একইসঙ্গে বহিরাগতদের প্রবেশ রুখতে নজরদারির কড়াকড়ি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories