Friday, March 6, 2026
28.9 C
Kolkata

সিঙ্গুরে ৩ দিন আগে কাজে যোগ দেওয়া নার্সের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য!

হুগলির সিঙ্গুরে এক নার্সের রহস্যজনক মৃত্যুতে এলাকায় ছড়ায় চাঞ্চল্য।  জানা গিয়েছে ২৪ বছর বয়সী দিপালী জানা মাত্র তিনদিন আগে সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকার শিবম সেবাসদন নার্সিংহোমে কাজ শুরু করেছিলেন। বুধবার রাতে নার্সিংহোমের চারতলার একটি ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। নার্সিংহোম কর্তৃপক্ষ দাবি করেছে, দিপালী আত্মহত্যা করেছেন। কিন্তু তার পরিবার এই দাবি মানতে নারাজ।  

দিপালীর পরিবারের অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের সঙ্গে ঠিকমতো কথা বলেনি। ঘটনার রাতে দিপালীর পরিবারকে শুধু জানানো হয়েছিল যে তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু পরদিন সকালে পরিবারের সদস্যরা নার্সিংহোমে পৌঁছানোর আগেই পুলিশ দ্রুত দেহটি নিয়ে চলে যায়। এতে সন্দেহ আরও বেড়েছে। দিপালীর বাবা সুকুমার জানা বলেন, “আমার মেয়ে কখনো আত্মহত্যা করবে না, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।” বৃহস্পতিবার সকালে দিপালীর পরিবার ও স্থানীয়রা নার্সিংহোমের সামনে বিক্ষোভ করে। উত্তেজিত জনতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে। 

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories