Friday, March 6, 2026
22.2 C
Kolkata

ওবিসি নীতি পুনর্বহাল ও কর্মসংস্থানের দাবিতে কলকাতায় এসআইও-র বিধানসভা অভিযান!

কলকাতায় বৃহস্পতিবার উত্তেজনার সৃষ্টি হয় স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও), পশ্চিমবঙ্গ শাখার বিধানসভা অভিযানকে কেন্দ্র করে। “ওবিসি নীতির পুনর্বহাল, সমন্বিত শিক্ষাঙ্গন ও কর্মসংস্থানের উদ্ভাবন”, এই দাবিকে সামনে রেখে কলেজ স্কোয়ার থেকে শুরু হয় হাজার হাজার ছাত্র–যুবকের বিশাল মিছিল। মিছিলটি এস এন ব্যানার্জি ক্রসিংয়ে পৌঁছালে পুলিশ ব্যারিকেড বসিয়ে তাদের পথ আটকায়। হঠাৎ বাধায় মিছিল থেমে গেলে ছাত্রদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় এবং মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি সামাল দিতে এসআইও-র পাঁচ সদস্যের প্রতিনিধিদল বিধানসভায় গিয়ে প্রশাসনের কাছে তাদের ১৫ দফা দাবি-সংবলিত স্মারকলিপি জমা দেয়। অন্যদিকে পথে আটকে থাকা আন্দোলনকারীরা স্লোগান তুলতে থাকেন—শিক্ষাক্ষেত্রে বঞ্চনা, ওবিসি সংরক্ষণ বাতিল এবং ক্রমবর্ধমান বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে।
মিছিলে উপস্থিত জামাআতে ইসলামী হিন্দ, পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সভাপতি ডা. মশিহুর রহমান বলেন, “সংবিধানসম্মত অধিকার থেকে বঞ্চিত লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ আজ অন্ধকারে। প্রশাসনের উদাসীনতায় ওবিসিদের ন্যায্য অধিকার প্রশ্নের মুখে পড়েছে।” তিনি জোর দিয়ে বলেন, সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে তৈরি নীতি রাজনৈতিক স্বার্থে বাতিল করা যায় না।

এসআইও-র রাজ্য সাধারণ সম্পাদক আব্দুল ওয়াকিল দাবি করেন, বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত উপেক্ষা করায় মুসলিম ও অন্যান্য পিছিয়ে পড়া ছাত্রদের উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ কমে যাচ্ছে। অভিযান শেষে রাজ্য সভাপতি ইমরান হোসেন সতর্ক করে বলেন, “আজকের এই জনসমুদ্র প্রমাণ করে ছাত্রসমাজ নিরব নয়। সরকার যদি কথা না শোনে, আন্দোলন আরও জোরদার হয়ে নবান্নের দরজায় পৌঁছবে।” এদিনের কর্মসূচিতে ‘যোগ্য চাকরিহারী মঞ্চ’-এর সভাপতি সুমন বিশ্বাসসহ আলি নওয়াজ মণ্ডল, আমিরুল ইসলাম ও সফিকুল ইসলাম মণ্ডল উপস্থিত ছিলেন। এসআইও-র ১৫ দফা দাবির মধ্যে ছিল ওবিসি সংরক্ষণ পুনর্বহাল, মুর্শিদাবাদ ও আলিয়া বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, হোস্টেল বৃদ্ধি, শূন্যপদের হালনাগাদ করে জব ক্যালেন্ডার প্রকাশ, দুর্নীতিমুক্ত নিয়োগ, ছাত্র সংসদ নির্বাচন চালু ও বন্ধ বিদ্যালয় পুনরায় খোলা।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories