Friday, March 6, 2026
28.9 C
Kolkata

মুর্শিদাবাদের জলঙ্গীতে ইমাম সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এসআইআর সচেতনতা সভা

বৃহস্পতিবার সকাল ১০টায় মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের বিডিও অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত হল এক মনোজ্ঞ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সচেতনতা সভা। এই সভার আয়োজন করে অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সমাজে শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ রক্ষায় সভাটির ছিল বিশেষ তাৎপর্য।
এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক। এছাড়া জলঙ্গী বিডিও সুব্রত মল্লিক, ব্লক ইমাম মুয়াজ্জিন সংগঠনের সভাপতি মাওলানা মোঃ আব্দুর রউফ, সাগরপাড়া ও জলঙ্গী থানার দুই এসআই, এসইও মোঃ ইকবাল হোসেন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শতাধিক ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিত অংশ নেন।

বক্তারা সমাজে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন এই সভায়। তাদের মতে, বাল্যবিবাহ, নারী পাচার, মাদকাসক্তি প্রভৃতি সামাজিক সমস্যা দূর করতে প্রশাসন, সমাজকর্মী ও ধর্মীয় নেতাদের একসঙ্গে কাজ করতে হবে। মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, “সামাজিক নৈতিকতা ও সম্প্রীতি রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করলেই সমাজে শান্তি ও ঐক্য বজায় রাখা সম্ভব।” তিনি আরও বলেন, আসন্ন এসআইআর প্রক্রিয়ায় কোনো বৈধ ভোটার যেন বাদ না পড়েন, তা প্রশাসনের দেখা উচিত। অন্যদিকে, জলঙ্গী বিডিও সুব্রত মল্লিক বলেন, “প্রশাসন ও ধর্মীয় নেতারা একসঙ্গে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সুবিধা হয়। সম্প্রীতি রক্ষায় এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।”

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories