ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৮ জন বুথ লেভেল অফিসার (বিএলও)-কে শো-কজ নোটিস পাঠানো হয়েছে এবং ৮ জন বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-এর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, বহু এলাকায় বিএলওরা বাড়ি বাড়ি না গিয়ে স্কুল বা পার্টি অফিস থেকে এনুমারেশন ফর্ম বিতরণ করেছেন। এমনকি মৃতদের পরিবারের কাছে ফর্ম জমা দিতে চাপ দেওয়ার অভিযোগও উঠেছে।
কোচবিহার, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলায় এই অনিয়মের ঘটনা সামনে এসেছে। কমিশন জানিয়েছে, বিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাগরিকদের অভিযোগ জানানোর জন্য বিশেষ সেল ও হেল্পলাইন নম্বর (০৩৩-২২৩১০৮৫০) চালু করা হয়েছে।
ঘটনাটি ঘিরে প্রশাসনিক মহল ও রাজনৈতিক শিবিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম, শো-কজ ৮ বিএলওকে, এফআইআর ৮ বিএলএর বিরুদ্ধে
Popular Categories

