Friday, March 6, 2026
28.9 C
Kolkata

এসআইআর ঘিরে উত্তরপ্রদেশে চাপে বিজেপি, ৪ কোটি বিজেপি ভোটার বাদ পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন যোগী

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে শুধু বিরোধীরাই নয়, এবার উদ্বেগ প্রকাশ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের ভেতরেই বিজেপির শীর্ষ নেতৃত্বের এক বৈঠকে তিনি আশঙ্কা প্রকাশ করেন, সংশোধন প্রক্রিয়া শেষে প্রায় ৪ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ যেতে পারে। যোগীর মতে, এই বিপুল সংখ্যার বড় অংশই বিজেপির সমর্থক ভোটার।

দলীয় সূত্রে জানা গেছে, ওই বৈঠকে মুখ্যমন্ত্রী বিজেপি নেতাদের স্পষ্ট নির্দেশ দেন ভোটার যাচাইয়ের কাজে সাধারণ মানুষকে সাহায্য করার পাশাপাশি যাদের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে, তাদের খুঁজে বের করতে হবে। যোগী জানান, এত বিপুল সংখ্যক ভোটার তালিকা থেকে বাদ পড়া দলের পক্ষে বড় ধাক্কা হতে পারে।

যোগীর এই বক্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে। কারণ দেশের অন্য রাজ্যগুলিতে এসআইআর নিয়ে মূলত বিরোধীরাই সরব। সেখানে উত্তরপ্রদেশে শাসক দলের মধ্যেই এমন উদ্বেগ দেখা যাওয়ায় পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব কটাক্ষ করে বলেন, দলিত ও আদিবাসী সমাজের মানুষ এখন সতর্ক রয়েছেন বলেই বিজেপি নিজেদের মতো করে কারচুপি করতে পারছে না। তার দাবি, নির্বাচন কমিশন এসআইআরের সময়সীমা বাড়ালেও নজরদারি এত কড়া যে কোনও অনিয়মের সুযোগ নেই।

উল্লেখ্য, নির্বাচন কমিশন উত্তরপ্রদেশে এসআইআর-এর সময়সীমা শেষ মুহূর্তে বাড়িয়েছে। ৩১ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। তার আগেই দলীয় কর্মীদের সক্রিয় করতে চাইছেন যোগী আদিত্যনাথ। এই কারণেই বিজেপির অন্দরে বাড়ছে চাপ ও উদ্বেগ।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories