Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

জাতীয় সঙ্গীতের সময় আবেগে অশ্রুসজল সিরাজ, নেটিজেনরা বলল অশ্রু নাগরিকত্বের প্রমাণ নয় কাগজ জোগাড় করুন!

সাইফুল্লা লস্কর : আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনিতে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট শুরুর আগে জাতীয় সংগীত চলাকালীন অশ্রু সজল অবস্থায় দেখা গেল উদীয়মান তরুণ তুর্কি পেসার মোহাম্মদ সিরাজকে। অস্ট্রেলিয়াতে টেস্ট খেলতে যাওয়া এই তারকা সাম্প্রতিক সময়ে নিজের বাবাকে হারিয়েছেন। খেলার কারণে ফেরা হয়নি দেশে। শেষবারের মতো বাবার সঙ্গে দেখা হয়নি তার। বলেছিলেন, বাবা আজ পৃথিবীতে না থাকলেও তার স্বপ্ন ছিল আমি নিজের মাতৃভূমির প্রতিনিধিত্ব করব। সেই আবেগ থেকে এই টেস্ট খেলার পূর্বমুহূর্তে অশ্রুসজল হয়ে গেলেন তিনি। কিন্তু নেটিজেনরা কটাক্ষ করলেন, যেহেতু আপনার নাম মোঃ সিরাজ, তাই দেশের জন্য যতই অশ্রু প্রবাহিত করুন না কেন নাগরিকত্বের প্রমাণ হিসাবে আবেগ নয় কাগজ দেখাতে হবে তাও আপনার পূর্বপুরুষদের।

মেলবোর্নে অনুষ্ঠিত হওয়া ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় বক্সিং ডে টেস্টে অভিষেক হয় আইপিএলে দুর্দান্ত বোলিং করা এই পেসারের। সেখানেই নিজের নির্বাচনকে যথাযথ প্রমাণ করে ৫ উইকেট সংগ্রহ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে জয় এনে দিয়ে সিরিজে সমতা ফেরাতে সাহায্য করেন। আজ সিডনিতে তৃতীয় টেস্ট শুরুর আগে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে এক সারিতে দাঁড়ানো মোহাম্মদ সিরাজ জাতীয় সংগীত চলাকালীন আবেগাপ্লুত হয়ে পড়েন। বারবার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও তাকে ব্যর্থ হয়ে দুই হাত দিয়ে অশ্রু মুছতে দেখা যায়। কিন্তু নেটিজেনদের একাংশ তার দেশের জন্য এই আবেগের প্রশংসা করে মোদি এবং তার ভক্তদের কটাক্ষ করতে ছাড়েননি। মোদির দল এবং তার ভক্তরা বরাবর মুসলিমদের দেশবিরোধী, পাকিস্তানি এবং অবৈধ বাংলাদেশী শরণার্থী বলে আক্রমণ করে থাকে। এমনকি সরকারি ভাবে মুসলিমদের নাগরিকত্ব বাতিল করার জন্য বৈষম্যমূলক নাগরিকত্ব সংশোধনী আইন পাস করা হয়েছে। এই কারণে মুসলিমদের এই দেশপ্রেমকে দেখে ভক্তদের শিক্ষা নেওয়া উচিত বলে অনেকে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories