Saturday, September 5, 2026
30 C
Kolkata

রাজ্যের স্কুল ও মাদ্রাসায় আয়োজিত হলো সিরাত ট্যালেন্ট সার্চ পরীক্ষা ও অঙ্কন প্রতিযোগিতা

রাজ্যজুড়ে ‘সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট’-এর উদ্যোগে আয়োজিত হলো সিরাত ট্যালেন্ট সার্চ পরীক্ষা ও অঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা রাজ্যের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও মিশনে একযোগে সম্পন্ন হয়। সিরাতের রাজ্য সম্পাদক ও শিক্ষক আবু সিদ্দিক খান জানান, এ বছর মোট ২৮টি কেন্দ্রে ১০০-র বেশি শিক্ষার্থী অংশ নেয়।

সিরাতের চেয়ারম্যান ও পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ড. আজিজার রহমান বলেন, সেরা দশ শিক্ষার্থীকে স্কলারশিপ, শংসাপত্র, মেডেল ও বই দিয়ে সম্মানিত করা হবে। অনুষ্ঠানে সিরাতের সভাপতি হাজি আকবর আলি সরদারসহ অনেকে বক্তব্য রাখেন। এই উদ্যোগে সহযোগিতা করেন শিক্ষক সাহনাওয়াজ আলম, মোফাসসির হোসেন, আইয়ুব আলি, রেহেনা পারভিন, নাফিসা সামিম, সাহাবুদ্দিন মন্ডল ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories