Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

শীতলকুচিতে ৪ জন নয়, ৮ জনকে গুলি করে মারা উচিত ছিল-প্রাক্তন বিজেপি সভাপতি রাহুল সিনহা

দিলীপ ঘোষ, সায়ন্তন বসু। এবার এই তালিকায় নাম জুড়ল আরও এক রাজ্য বিজেপি নেতার। শীতলকুচি কাণ্ড নিয়ে আরও এক জন বিজেপি নেতা ‘‌অমানবিক’‌ মন্তব্য করলেন। দেখে শিউরে উঠলেন সাধারণ মানুষ। এবার রাহুল সিনহা।
দিলীপ ঘোষ বলেছিলেন, ‘‌বাড়াবাড়ি করলে দিকে দিকে শীতলকুচি হবে।’‌ একই সুরেই সায়ন্তন বসুর হুঙ্কার, ‘‌বাড়াবাড়ি করলে শীতলকুচি খেলা খেলে দেব।’‌ রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি রাহুল সিনহা আরও এক কদম এগিয়ে গেলেন। বললেন, ‘‌শীতলকুচিতে চার জন নয়, আট জনকে গুলি করে মারা উচিত ছিল।’‌
হাবড়ার চোঙদা মোড় থেকে বাণীপুর পর্যন্ত রবিবার মিঠুন চক্রবর্তীকে নিয়ে মিছিল করেন রাহুল সিনহা। তার পর রাতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ রকমই বিতর্কিত মন্তব্য করলেন তিনি। বললেন, ‘‌ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা একটি ছেলেকে, শুধু বিজেপি করার অপরাধে যারা গুলি করে মারে, তাদের নেত্রী মমতা ব্যানার্জি। যারা কেন্দ্রীয় বাহিনীর দিকে বোমা ছুড়ে মানুষকে ভোট দিতে আটকাচ্ছে, তাঁদের নেত্রী মমতা ব্যানার্জি। আসলে মমতা ব্যানার্জির দিন শেষ হয়ে গেছে। এখন মস্তানরাজ কায়েম করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা করছেন।’‌
এখানেই থামেননি রাহুল। বললেন, ‘‌ঝামেলা পাকাতে এলে কী হতে পারে, তা তো শীতলকুচিতে দেখেছেন। কেন্দ্রীয় বাহিনী উচিত জবাব দিয়েছে। আবার করলেও এই জবাব দেবে। শীতলকুচিতে ৪ জন নয়, ৮ জনকে গুলি করে মারা উচিত ছিল। কেন কেন্দ্রীয় বাহিনী চার জনকে মারল, তার জন্য বাহিনীকেই শোকজ করা উচিত।’‌
ভোটে রাহুল সিনহার বিপক্ষে তৃণমূলের প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘‌রাহুল পাগল হয়ে গিয়েছেন। উনি ভোটে কখনও জেতেননি। এবার আরও রেকর্ড ব্যবধানে হারবেন। তাই পাগল হয়ে তিনি যা তা বলছেন।’‌

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories