Saturday, September 5, 2026
30 C
Kolkata

করোনার হানা লঙ্কা শিবিরে, পিছিয়ে গেল ভারতের বিরুদ্ধে সিরিজ

এনবিটিভি ডেস্ক: শেষ পর্যন্ত পিছিয়ে গেল শ্রীলঙ্কা- ভারত ক্রিকেট সিরিজ। আগামীকাল থেকে সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও লঙ্কা দলের দুই কর্মী করোনা আক্রান্ত হওয়ায় তা আর হচ্ছেনা। পরিবর্তে ১৮ জুলাই থেকে শুরু হবে এই সিরিজ।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড চাইছে, আরও কিছুদিন ক্রিকেটারদের কঠোর জৈব বলয়ে রেখে সিরিজ শুরু করতে। সেই মতোই পিছিয়ে দেওয়া হল সিরিজ।

উল্লেখ্য, ভারত দ্বিতীয় সারির দল পাঠানোয় অখুশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সঙ্গে চুক্তি সমস্যার জন্য অধিনায়কও বদল করা হয়েছে তাদের। নয়া অধিনায়ক করা হয়েছে দাসুন শাঙ্কা।

 

১৮ জুলাই থেকে শুরু হচ্ছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। তারপর ৩ টি টি-২০ ম্যাচও খেলবে ভারত-শ্রীলঙ্কা।

 

পরিবর্তিত সূচী:

১৮ জুলাই- প্রথম ওয়ানডে
২০ জুলাই- দ্বিতীয় ওয়ানডে
২৩ জুলাই- তৃতীয় ওয়ানডে
২৫ জুলাই- প্রথম টি-২০
২৭ জুলাই- দ্বিতীয় টি-২০
২৯ জুলাই – তৃতীয় টি-২০

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories