Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

ঘুষ দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, মামলা আদালতে

নিউজ ডেস্ক : ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবথেকে বেশি ফৌজদারি মামলায় জড়িত বিধায়ক এবং সাংসদের অস্তিত্ব বিজেপিতে। বিভিন্ন প্রদেশে তাদের মন্ত্রী, এমনকি কোন কোন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে বহু গুরুতর ফৌজদারি মামলা। এবার ঘুষ দাবির অভিযোগ উঠল কেন্দ্রীয় টেক্সটাইল, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে। ঘটনাটি আদালত পর্যন্ত পৌঁছেও গেছে। অভিযোগ এই কেন্দ্রীয় মন্ত্রী এক আন্তর্জাতিক তীরন্দাজের কাছ থেকে ২৫ লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন তাকে কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য করার জন্য।

এমনই অভিযোগ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তীরন্দাজ বর্তিকা সিংহ। তিনি প্রাক্তন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে একটি মামলাও করেছেন আদালত। আদালত এই মামলার শুনানির তারিখ স্থির করেছে আগামী বছর জানুয়ারি মাসের ২ তারিখে। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে কেন্দ্রের বিজেপি সরকার এই দ্বিতীয় কার্যকালের মেয়াদের এই পর্যন্ত রাফাল যুদ্ধবিমান ক্রয় সহ বেশ কিছু বড় আকারের দুর্নীতির অভিযোগের শিকার হয়েছে। তারই মাঝে উচ্চপদস্থ কেন্দ্রীয় মন্ত্রী যদি এমন অভিযোগের সম্মুখীন হয় তাহলে সাধারণ জনগণের আস্থা নিচু পর্যায়ের আইনপ্রণেতা বা আধিকারিকদের উপর কতটা অটুট থাকতে পারে? নিজের প্রাতিষ্ঠানিক যোগ্যতা নিয়ে বহুবার বিতরকের কেন্দ্রে আশা এই মন্ত্রী এখন ঘুষ নেওয়ার মতো অভিযোগের সম্মুখীন। ঘটনার সত্যতা কতটুকু এবং কেন্দ্রের বিজেপি সরকার পরিস্থিতিকে কিভাবে সামাল দেয় তা সময়ই বলে দেবে।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories