Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

পরিবারের একমাত্র উপার্জনকারী ক্যানসার রোগে আক্রান্ত, স্বাস্থ্য সাথী কার্ডেও মিললো না চিকিৎসা, দুয়ারে পরিবার!

শেখ সাদ্দাম, হরিশ্চন্দ্রপুরঃ মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত স্বামী। অর্থাভাবে হচ্ছে না চিকিৎসা। জন-প্রতিনিধিদের জানিয়েও হয়নি কোনো সুরাহা। শেষ সম্বল জমিটুকু বেঁচে দিয়েও হয়নি চিকিৎসার জন্য সম্পূর্ণ টাকার যোগাড়। মেলেনি স্বাস্থ্য সাথী কার্ড এর সুফল। অবশেষে স্বামীকে বাঁচাতে দুয়ারে দুয়ারে অর্থ সাহায্য তুলছে স্ত্রী। যদিও ওই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি মানিক দাস।

জানা যায় হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কতল গ্রামের বাসিন্দা সাবিরুল ইসলাম (৫০) প্রায় এক বছর ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সেই হচ্ছে পরিবারের একমাত্র উপার্জনকারী। শেষ ‌সম্বল ছয় কাঠা জমি বিক্রি করেও চিকিৎসার খরচ জোগাড় করা সম্ভব হয়ে ওঠেনি পরিবারের। তাই স্বামীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টায় আর্থিক সাহায্যের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছেন স্ত্রী দুলেরা খাতুন। এলাকার জন প্রতিনিধিদের দরবার করেও মেলেনি কোনো সাহায্য বলে আক্ষেপ। চিকিৎসার জন্য কলকাতা ও ব্যাঙ্গালোর নিয়ে গেলেও ডাক্তার বাবুরা দ্রুত অপারেশন করার কথা জানিয়েছেন। কিন্তু অপারেশন করতে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হবে। কোথায় পাবে এতো টাকা? দুশ্চিন্তায় পড়েছে পরিবার। প্রতিদিনই তাঁর কিছু গুরুত্বপূর্ণ ওষুধ লাগে। কিন্তু আর্থিক অভাবের জন্য সেই ওষুধ জোগাড় করতে না পেরে সমস্যায় রয়েছেন গোটা পরিবার। ওষুধের অভাবে দিনের পর দিন কষ্ট বাড়ছে বছর পঞ্চাশের ওই ব্যক্তির।

হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক দাস পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বিডিও অনির্বান বসু বলেন “পরিবারটি যাতে চিকিৎসা পায় তা সব রকম ভাবে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করা হবে।”

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories