Sunday, October 18, 2026
25 C
Kolkata

‘নুনজল ছাড়া কিছুই খাননি’ -অনশন ভাঙলেন না ওয়াংচুক, হাসপাতাল থেকেই স্ত্রীর বার্তা

দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো জানিয়েছেন, এখনও পর্যন্ত তিনি শুধু নুন মেশানো জল খাচ্ছেন, অন্য কোনও খাবার গ্রহণ করেননি।

গীতাঞ্জলির অভিযোগ, দিল্লি হাই কোর্টের নির্দেশ মেনে কেন্দ্রীয় সরকার কাজ করেনি। তাঁর দাবি, আদালত শুধু ওয়াংচুকের শারীরিক অবস্থার নজরদারির কথা বলেছিল, হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেয়নি। পরিবারের পক্ষ থেকে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতিও শুরু হয়েছে।

শিক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে অনশনে রয়েছেন ওয়াংচুক। শনিবার তাঁর অনশনের ২১তম দিন। এর আগে আদালত তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখার নির্দেশ দেয়। এরপরই পুলিশ তাঁকে যন্তর মন্তর থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁর স্ত্রী। হাসপাতাল জানিয়েছে, ওয়াংচুকের শরীরে পটাশিয়ামের মাত্রা কমেছে। তবে গীতাঞ্জলির দাবি, আগের রিপোর্টের সঙ্গে এই তথ্য মিলছে না। তাই তাঁরা অন্য জায়গায় পরীক্ষা করিয়ে বিষয়টি নিশ্চিত করতে চান।

তিনি জানান, ওয়াংচুক শারীরিকভাবে কিছুটা দুর্বল হলেও মানসিকভাবে এখনও দৃঢ় রয়েছেন। ইসিজি-সহ বেশ কিছু পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক রয়েছে।

এদিকে ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়ার পরও যন্তর মন্তরে বিক্ষোভ ও অনশন চালিয়ে যাচ্ছেন অন্য আন্দোলনকারীরা। তাঁর জায়গায় নতুন করে অনশনে বসেছেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। এখনও আন্দোলনকারীদের দাবির বিষয়ে কেন্দ্রের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Hot this week

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত! রাজস্থান বিজেপি প্রধানের মন্তব্যে বিতর্ক

আমেরিকার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে ভারত প্রতিবেশী দেশের পাশে...

ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশের বরাত প্রাক্তন চেয়ারম্যানের পারিবারিক সংস্থাকে, বিডিএলকে ঘিরে স্বার্থের সংঘাতের প্রশ্ন

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা ভারত ডিনামিক্স লিমিটেডের (বিডিএল) একটি...

লহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে দিল্লিতে পুলিশি পদক্ষেপ, আটক সিজেপি প্রধান, মুক্ত এআইএসএ নেত্রী

দিল্লিতে ‘লহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পুলিশি...

নেতা-মন্ত্রী নন, সাফাই কর্মীদের দিয়ে পুজো উদ্বোধন করিয়ে নজির থাকদাঁড়ী সর্বজনীনের

৭৭তম বর্ষে অন্যন্য নজির গড়লো থাকদাঁড়ী সর্বজনীনের পুজো। এই...

Topics

আজ দিল্লিতে তিরঙ্গা কর্মসূচি ঘিরে উত্তেজনা, পিছু হটতে নারাজ ককরোচ জনতা পার্টি

জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories