Friday, March 6, 2026
32.6 C
Kolkata

ত্রিপুরায় সাংবাদিক নিগ্রহের নিন্দা জানিয়ে সাংবাদিক সম্মেলন সোনামুড়া নাগরিক অধিকার মঞ্চের

এনবিটিভি ডেস্কঃ ত্রিপুরা রাজ্যে প্রতিনিয়ত সাংবাদিক আক্রান্ত হচ্ছেন, এই ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোনামুড়া নাগরিক অধিকার মঞ্চের সাংবাদিক সম্মেলন।

এই দিন সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন নাগরিক অধিকার মঞ্চের সভাপতি অ্যাডভোকেট জলিলুর রহমান, সম্পাদক ডঃ জহিরুল হক , লিগ্যাল এডভাইজার অ্যাডভোকেট জসিম উদ্দিন ও সদস্য আবুল খায়ের।

এই সাংবাদিক সম্মেলনে সম্পাদক জহিরুল হক বলেন,  সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে আমাদের হাতে বিশ্বের খবরা-খবর আমাদের ঘরে যারা পৌঁছে দেন,  তাঁরা হলেন সাংবাদিক, গণতন্ত্রের চতুর্থস্তম্ভ।  আর আমাদের রাজ্যে এখন গণতন্ত্রের চতুর্থস্তম্ভ আক্রান্ত, আমাদের রাজ্যে প্রতিদিন কোথাও না কোথাও সাংবাদিক আক্রান্তের খবর উঠে আসছে , যেমন আগরতলা প্রতিবাদী ‘কলম পত্রিকা’ অফিসে হামলা। উদয়পুর দুরন্ত টিভি, কিছু আগে শান্তি বাজারে সাংবাদিক সুরজিত ত্রিপুরার উপর হামলা। আগরতলায় থানার সামনে বহির রাজ্যের সাংবাদিকের উপর হামলা।  এমনকি গতকাল রাতে বিশালগড় মহকুমা সাংবাদিক মান্নান হক এর উপর হামলা। এই সব ঘটনা গণতন্ত্রের জন্য বিপজ্জনক তাই সংবাদমাধ্যম আক্রান্ত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানায় নাগরিক অধিকার মঞ্চ।”

নাগরিক অধিকার মঞ্চ রাজ্যের সকল সচেতন নাগরিককে সংবাদমাধ্যম সুরক্ষার জন্য আওয়াজ তোলার প্রয়োজন বলে মনে করেন তিনি। ডঃ জহিরুল হক সংগঠনের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট দাবী করেন, বিগত দিনে যারা সংবাদ কর্মীদের উপর এবং সংবাদ ভবনের উপর আক্রমণ করেছে,  তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা  এবং সংবাদ মাধ্যমে স্বাধীনতা সুনিশ্চিত করার জন্য ব্যবস্থার জন্য দাবি করেন।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories