Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

দিল্লির আপ সরকারের দূত হলেন সোনু সুদ! হতে পারেন পাঞ্জাবের প্রার্থীও  

সোনু সুদের মুকুটে যুক্ত হল আরোও একটি পালক। এবার দিল্লির সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন অভিনেতা সোনু সুদ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সোনু সুদের সাক্ষাতের পর আজ দিল্লি সরকারের তরফে এই ঘোষণা করা হয়। করোনা অতিমারির সময় আম জনতার পাশে থেকে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন সোনু সুদ।

সামনেই রয়েছে পাঞ্জাবে ভোট। অনেকেই মনে করছেন সোনু সুদ পাঞ্জাবে আম আদমি পার্টির প্রার্থী হতে পারেন। এমনটা হলে আম আদমি পার্টি বেশ ভালো লড়াই দিতে পারবে বলে ধারণা বিশেষজ্ঞদের।

 উল্লেখ্য, পাঞ্জাবেরই ছেলে সোনু সুদ। পাঞ্জাবের মোগায় জন্মগ্রহণ করেন তিনি।

 সোনু সুদকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা নিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, “নিজের ব্যস্ত সূচি থেকে সময় বের করার জন্য সোনু সুদকে ধন্যবাদ। গোটা দেশের কাছে সোনু সুদ একজন অনুপ্রেরণা। সাহায্যের জন্য হাজার হাজার মানুষ তাঁর মুখাপেক্ষী হয়ে থাকেন। এতগুলি সরকার মিলে যা করতে পারেননি, তিনি যেভাবে তা করে দেখিয়েছেন সেটা মিরাকেল ছাড়া কিছু নয়। তাঁর কাজ নিয়ে আমাদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়েছে এবং দিল্লি সরকারের কাজও ওনার সামনে তুলে ধরেছি।”

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories