Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

রাজ্য যুবমোর্চার পদ থেকে ইস্তফা সৌমিত্র খাঁ’র

বুধবার দুপুরে রাজ্য যুবমোর্চার সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ফেসবুকে এক পোস্টেই যুব মোর্চার সভাপতি পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন তিনি। তবে যুব সংগঠনের দায়িত্ব ছাড়লেও দল ছাড়ার জল্পনা উড়িয়ে দিয়ে বিষ্ণুপুরের সাংসদ জানিয়ে দিয়েছেন, ‘বিজেপিতে থাকছেন তিনি।’ যুব মোর্চার রাজ্য সভাপতি পদে ইস্তফা দেওয়া নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

গত কয়েক মাস ধরেই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মতান্তর চলছিল রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ’র। এমনকী সংগঠনের রাজ্য কমিটি গঠন নিয়েও দু’জনের মতবিরোধ প্রকাশ্যে এসে পড়েছিল। বিধানসভা ভোটের পরে সেই দুরত্ব আরও বাড়ে। গত সোমবার ভুয়ো টিকাকাণ্ডের প্রতিবাদে যুব মোর্চার ব্যানারে কলকাতা পুরসভা অভিযানের ডাক দেওয়া হয়েছিল। অথচ ওই কর্মসূচিতে হাজিরই ছিলেন না স্বয়ং যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। ফলে অস্বস্তিতে পড়তে হয়েছিল বঙ্গ বিজেপি নেতৃত্বকে। পদ্ম শিবিরের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অস্বস্তি এড়াতে জানিয়েছিলেন, ‘যুব মোর্চার ব্যানারে নয়, কলকাতা পুরসভা অভিযান ডাকা হয়েছিল দলের পক্ষ থেকে।’

এদিন দুপুরে ফেসবুক পোস্টে যুব মোর্চার রাজ্য সভাপতি পদে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ লিখেছেন, ‘আজ থেকে আমি আমার ব্যক্তিগত কারণে যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে অব্যাহতি নিলাম। বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছি, আর আগামী দিনে বিজেপিতেই থাকব। ভারতমাতা কী জয়।’

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories