Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

Happy Birthday Dhoni: ফিরে দেখা ধোনির বর্ণময় ক্রিকেট জীবন

সাবিবুর খান, ক্রিকেট বিশেষজ্ঞ

 

আজ প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ৪০তম জন্মদিন। দেশের সর্বকালের সেরা অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে বহু মানুষ। আজকের দিনে তৎকালীন বিহারের(বর্তমানে ঝাড়খন্ডে) রাঁচিতে জন্মগ্রহণ করেন ধোনি। টিকিট কালেক্টর থেকে ভারতীয় ক্রিকেটের অধিনায়ক হওয়ার যাত্রাটা মোটেও সহজ ছিলনা। চড়াই-উতরাই পেরিয়ে ধোনির সাফল্য ছিল চোখে পড়ার মতো।

২০০৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ধোনির। তবে শুরুটা মোটেও ভালো হয়নি। তারপর ২০০৭ সালে অধিনায়কত্ব পেয়েই টি-২০ বিশ্বকাপের প্রথম সংস্করণ জেতে মাহির ভারত। ২০১১ সালে তাঁর নেতৃত্বেই দেশের মাটিতে ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। ফাইনালে ম্যাচের নায়কও নির্বাচিত হন ধোনি। ২০১৩ সালে ফের তাঁর নেতৃত্বেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তোলে আমাদের দেশ। আর এরপরই নয়া নজির গড়েন ধোনি। বিশ্বের প্রথম অধিনায়ক হিসাবে আইসিসি-র তিন ট্রফি জেতেন তিনি।

টেস্ট ফর্মাটেও তাঁর অধিনায়কত্ব প্রশংসা কুড়িয়েছে। ২০০৯ সালে আইসিসি টেস্ট Ranking- এ নম্বর ওয়ান দল হিসেবে জায়গা পায় ভারত। দলনেতা ছিলেন ধোনিই। যদিও ২০১৪ সালে আচমকা টেস্ট ক্রিকেটকে বিদায় জানান তিনি।

টেস্ট ক্রিকেটে ৯০ ম্যাচে ৪৮৭৬ রান করেন ধোনি। ৬টি সেঞ্চুরি ও ৩৩টি হাফসেঞ্চুরি আছে ঝুলিতে। ওয়ানডেতেও ছিল নজরকাড়া সাফল্য। ৩৫০ ম্যাচে রান ১০৭৭৩। আছে ১০ টি সেঞ্চুরি ৭৩টি অর্ধশতরান। টি-২০ ক্রিকেটে ৯৮টি ম্যাচে ১৬১৭ রান করেন মাহি। হাফসেঞ্চুরি আছে ২টি।

 

২০১৭ সালে টি-২০ ও ওয়ানডে দলের দেশের অধিনায়কত্ব ছাড়লেও ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত নীল জার্সিতে খেলেন মাহি। ২০১৯ বিশ্বকাপের পর কাশ্মীরে ভারতীয় আর্মিতে যোগদান করেন ধোনি।

আইপিএল ক্রিকেটেও অধিনায়ক হিসাব নজরকাড়া সাফল্য ধোনির। তাঁর নেতৃত্বেই ২০১০,২০১১ ও ২০১৮ সালে ট্রফি জেতে চেন্নাই সুপার কিংস।

দেশের হয়ে ধোনির ১৫ বছরের কেরিয়ার ছিল বর্ণময়। তিনি ছিলেন ক্ষুরধার মস্তিষ্কের অধিনায়কও। সবরকম পরিস্থিতেই তাঁর ঠান্ডামস্তিষ্কের সিদ্ধান্তের জন্য তাঁকে ‘ক্যাপ্টেন কুল’ নামে ডাকা হয়। রিভিউ নেওয়ার ক্ষেত্রে তাঁর তুখোর নজরদারির জন্য বলা হয় ‘ধোনি রিভিউ সিস্টেম’। কিন্তু আদতে ডিআরএস-এর পুরো নাম ডিসিশন রিভিউ সিস্টেম।

২০১৬ সালে ধোনির জীবনী নিয়ে বলিউডে বায়োপিক তৈরি করা হয়। ছবির নাম ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। ছবিতে ধোনির ভূমিকায় অভিনয় করেন সুশাং সিংহ রাজপুত। যদিও ২০২০ সালে মারা যান রিলের এই ধোনি। ছবিতে গার্লফ্রেন্ডের মৃত্যু থেকে সাক্ষীকে বউ হিসাবে পাওয়া—- জীবনের কঠিন সময়ও তুলে ধরা হয়েছে এই ছবিতে। যদিও ধোনির একটি কন্যাসন্তানও রয়েছে। নাম জিভা।

 

নীল জার্সিকে বিদায় জানালেও আইপিএলের মতো পেশাদারী ক্রেকেটে এখনও খেলে চলেছেন ধোনি। আশা করি, আরও বহুদিন খেলা চালিয়ে যাবেন।

Happy birthday Captain Cool

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories