Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

উত্তর প্রদেশে এবার হচ্ছে না অখিলেশ-মায়াবতী জোট, একাই বিজেপিকে হারানোর শপথ অখিলেশের

নিউজ ডেস্ক : এবার উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে আর অখিলেশ মায়াবতী জোট দেখা যাবে না। জানালেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। কংগ্রেসের সঙ্গেও হচ্ছে না জোট। কংগ্রেস এবং বহুজন সমাজবাদী পার্টির সঙ্গে জোট করে গত ২০১৭ সালের বিধানসভা এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাদের কোনো লাভ হয়নি বলে উল্লেখ করে তিনি অন্যান্য বিজেপি বিরোধী শক্তিগুলোকে সমাজবাদী পার্টিকে সমর্থন করতে আহ্বান জানান।

পাশাপাশি তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিলেন, আসন্ন নির্বাচনে উত্তরপ্রদেশে হারবে বিজেপি। যোগী আদিত্যনাথের সরকার আর ক্ষমতায় ফিরবে না। বর্তমান সরকারের কোভিড মোকাবিলা নিয়েও ক্ষোভ উগরে দিলেন ৪৭ বছরের সপা প্রধান। এও বললেন, আসন্ন নির্বাচনে ‘মোদি ম্যাজিক’‌–ও আর কাজ করবে না। কারণ সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি বিজেপি। মানুষও তাদের দেখবে না।

একটি সংবাদ মাধ্যমকে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন, ‘‌বড় দলগুলোর সঙ্গে আমার অভিজ্ঞতা ভালো নয়। আমি ওঁদের সঙ্গে জোটে যাব না।’‌ বরং তিনি আবেদন করলেন, ‘‌যাঁরা বিজেপি–কে হারাতে চায়, সপা–কে সমর্থন করুক।’‌ জল্পনা শোনা যাচ্ছিল, মায়াবতীর বসপা দলের বেশ কয়েক জন তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। সেই জল্পনা অবশ্য উড়িয়ে দেননি অখিলেশ।

অন্যদিকে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে মিম। ফলে বিজেপির বিরুদ্ধে জোট ছাড়া ভোট ভাগাভাগি ব্যাপক হবে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকরদের। কারণ বিজেপির বিরুদ্ধে থাকবে সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, কংগ্রেস, মিম, RJD এর মতো রাজনৈতিক দলগুলো। তবে ভোটের এখনও অনেক দেরি তাই জোটের সম্ভাবনা আপাতত না থাকলেও পরবর্তীতে তা হবে না এটা জোর দিয়ে বলা সম্ভব না।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories