Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিশ্বকাপ বয়কট করতে চলেছে স্পেন

গাজায় ইসরাইলের হামলায় নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে কড়া অবস্থান নিয়েছে স্পেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরাইলকে বাদ দেওয়ার দাবি জানান। তিনি বলেন, যুদ্ধবাজ দেশকে খেলাধুলার মঞ্চে সুযোগ দেওয়া ঠিক নয়।

এদিকে স্পেনের সমাজতান্ত্রিক দলের মুখপাত্র পাত্রি লোপেস জানান, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে ইসরাইল খেললে স্পেন নিজেদের সরে আসার কথা ভাবতে পারে। তিনি বলেন, “ইউরোভিশনে রাশিয়াকে বাদ দেওয়া হলে ইসরাইলের ক্ষেত্রেও তা প্রযোজ্য হওয়া উচিত।”

গাজায় প্রতিদিন শিশু ও নারীদের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেন লোপেস। তিনি বলেন, “সাধারণ মানুষ এখন খাবারের খোঁজে বের হলেও গুলিবিদ্ধ হচ্ছে। গোটা শহর কার্যত ধংশস্তূপে পরিণত হচ্ছে। এটা আত্মরক্ষা নয়, এটা গণহত্যা।” ক’দিন আগেই লা ভুয়েল্লা সাইক্লিং প্রতিযোগিতায় ইসরাইলি দলের উপস্থিতিতে স্পেনের জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করেন। আয়োজকরা প্রতিযোগিতা মাঝপথে বন্ধ করে দেন। স্পেনের দাবি, যারা মানবতা লঙ্ঘন করে, তাদের ক্রীড়াক্ষেত্রে জায়গা নেই।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories