Saturday, September 5, 2026
28 C
Kolkata

ফিরহাদ হাকিমকে জিতেন্দ্র তিওয়ারির লেখা চিঠি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা

এনবিটিভি ডেস্ক : সোমবার সকাল থেকেই আসানসোল অঞ্চলে এ নিয়ে জোরকদমে শুরু হয় রাজনৈতিক চর্চা।ঘটনাক্রমে প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান জেতেন্দ্র তিওয়ারি রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠির মাধ্যমে জানিয়েছেন, কেন্দ্রের নগর উন্নয়ন মন্ত্রক আসানসোল পুরণিগমের কর্মকুশলতার উপর নির্ভর করে।আসানসোলকে স্মার্টসিটির তালিকায় নিয়ে এসে ২০০০ কোটিটাকা বরাদ্দ করে ৷ সেই সঙ্গে সলিড ওয়েষ্ট ম্যানেজম্যান্টের জন্যেও ১৫০০ কোটি টাকা বরাদ্দ করে ৷কিন্তুু রাজ্য নগর উন্নয়ন মন্ত্রকের বিনা সহযোগিতায় সেই অর্থ কোনোক্রমে কাজে লাগানো সম্ভব হচ্ছে না।ফলত শহরের উন্নয়নমূলক প্রকল্পগুলো অগ্রসরের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।শহরের একজন দায়িত্বশীল নাগরিক ও পুর বোর্ডের প্রশাসনিক চেয়ারম্যান হওয়ার কারণে তিনি রাজ্য নগর উন্নয়ন মন্ত্রকের কাছে আবেদন করছেন সমস্যা সমাধানের উপযুক্ত পন্থা হিসাবে।তবে জিতেন্দ্রর এই চিঠির প্রেক্ষিতে বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্য তাকে চাঁচাছোলা ভাষায় ট্যুইট করে মন্তব্য করেন উন্নয়ণ হয়নি বলে ৷সেই সাথেই জিতেন্দ্রর বেসুরো হওযায় শুরু হয় রাজনৈতিক জল্পনা।তবে এই বিষয়ে জিতেন্দ্র তিওয়ারির কাছে প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, এটি একটি কনফিডেন্সিয়াল চিঠি ৷ প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ও দায়িত্বশীল নাগরিক হিসাবে দফতরের মন্ত্রীকে লেখা চিঠি ৷ তা কি ভাবে সংবাদ মাধ্যমের হাতে আসে? যারা এই বিষয়টি করেছেন, তারা এক প্রকার অন্যায় করেছেন ৷ পাশাপাশি বিজেপির মন্তব্য নিয়ে তিনি বলেন, বিজেপির সদস্যদেরও তিনি আমন্ত্রন জানাচ্ছেন, প্রয়োজনে ফিরহাদ হাকিমের সাথে কথা বলে শহরের জন্যে বরাদ্দ অর্থ যেন পুরনিগম পেয়ে যায় সেই ব্যবস্থা করতে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories