Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

তমলুক ব্লকের পায়রাটুঙ্গি খাল সংস্কার ও বোরোধান চাষের জলের দাবীতে তমলুক বিডিও অফিসে ডেপুটেশান কৃষক সংগ্রাম কমিটিরঃ

১৪ ডিসেম্বর,তমলুকঃ আজ তমলুক ব্লকের পায়রাটুঙ্গি খাল সংস্কার সহ নাসা খাল সংস্কার ও বোরোধান চাষের জলের দাবীতে তমলুক বিডিও অফিসে মিছিল করে ডেপুটেশান দিল কৃষক সংগ্রাম কমিটি।
দীর্ঘ দিন ধরে তমলুক ব্লকের মূল জল নিকাশি এই খালটি ও এলাকার নাসাখাল গুলি সংস্কার না হওয়ায় বিস্তীর্ণ এলাকায় জল জমে যাচ্ছে। ধান পান পাতা চাষীরা ব্যাপক ক্ষতি গ্রস্ত হচ্ছে। আমন ধান পচছে,অন্যদিকে বোরোচাষ করার উপায় নেই। মাঠে জল জমে আছে।
এমতাবস্থায় দলমত নির্বিশেষে এলাকার চাষীরা কৃষক সংগ্রাম কমিটি গড়ে তুলে আন্দোলনের ডাক দিয়ে আজ শতাধিক চাষী বিডিও অফিস চত্বরে মিছিল করে এবং বিডিওর নিকট ৩ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে। নেতৃত্ব দেন কমিটির সম্পাদক শশাঙ্ক আদক, সভাপতি সুদর্শন সামন্ত, শিক্ষক শম্ভু মান্না, নরেন্দ্র নাথ মাইতি, একাদশী দাস,অভিজিৎ মাইতি প্রমূখ।

বিডিও সুমন মন্ডল স্মারকলিপি গ্রহণ করে দাবী গুলির যৌতিকতা স্বীকার করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
চাষীরা জানান এই পায়রাটুঙ্গি খাল সংস্কার না হলে আমাদের চাষ বন্ধ হয়ে যাবে জলের অভাবে। অন্য দিকে আগামী দিনে জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories