Saturday, September 5, 2026
28 C
Kolkata

শীঘ্রই মন্দির নির্মাণ শুরু করুন, যারা মন্দির ভেঙেছে তাদের শিক্ষা দিতে তাদের থেকেই অর্থ সংগ্রহ করুন : পাক সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক : পাকিস্তানের শতাব্দী প্রাচীন এক পরিত্যক্ত হিন্দু মন্দির কিছু দুষ্কৃতীদের হাতে ভাঙচুরের ঘটনায় সংখ্যালঘুদের ধর্মীয় ভাবাবেগ বিবেচনা করে আবার সক্রিয়তা দেখালো পাকিস্তানের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফ থেকে আজ প্রধান বিচারপতির গুলজার আহমেদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকারকে যথাশীঘ্রই ক্ষতিগ্রস্ত মন্দির নির্মাণের কাজ শুরু করার নির্দেশ দিয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকারের তরফ থেকে এক আইনজীবী সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, ইতিমধ্যেই সরকার এই মন্দির পুনর্নির্মাণের উদ্দেশ্যে ৩০.৪১ লক্ষ পাকিস্তানি রুপি বরাদ্দ করেছে। তবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, এ ব্যাপারে আমাদের পরামর্শ হলো যারা মন্দির ভাংচুরে অংশ নিয়েছিল তাদের কাছ থেকেই এই সমস্ত অর্থ সংগ্রহ করা হোক, যাতে তারা শিক্ষা নিতে পারে।

উল্লেখ্য গত বছরের শেষের দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলার তিরি এলাকায় শতাব্দীপ্রাচীন এক পরিত্যক্ত মন্দির আক্রমণ করে বেশ কিছু দুষ্কৃতী। মন্দির ভাঙচুর করার পর সেখানে অগ্নিসংযোগ করা হয়। পরবর্তীতে পাকিস্তানের সাধারণ জনগণ, সেখানকার রাজনীতিবিদ, মিডিয়া এবং সর্বশেষ সেখানকার সুপ্রিমকোর্ট এই ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকার ও তখনই মন্দিরটি পুনর্নির্মাণের ঘোষণা দেয়। মন্দির ভাংচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় প্রভাবশালী বহু ধর্মীয় নেতা সহ সমস্ত জড়িতদের।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories