Monday, March 16, 2026
35.2 C
Kolkata

ফের রাজ্যে বদলে গেল লকডাউনের দিন, বাদ গেল ২৮ আগস্ট

এনবিটিভি ডেস্ক: আরও একবার বদলে গেল রাজ্যে সম্পূর্ণ লকডাউনের দিন। বুধবার জানানো হয়েছে, এমাসের ২৮ তারিখে লকডাউন হবে না। আগে বলা হয়েছিল ২০, ২১, ২৭,২৮ ও ৩১ আগস্ট গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে।

এবার মুখ্যসচিবের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হল, ২৮ আগস্ট শুক্রবার লকডাউন হবে না। সরকারের তরফে বলা হয়েছে, ব্যবসা ও ব্যাঙ্কের কাজে অসুবিধার কথা ভেবেই এই দিন বদল করা হয়েছে। এর আগে ২ বার লকডাউনের দিন বদলানো হয়েছে। গোড়ায় সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সপ্তাহের শেষ দুদিন লকডাউনের কথা বলা হয়েছিল।

পরে তা ফের পাল্টে দুটি শুক্রবার সকডাউনের আওতায় আনা হয়। ছাড় দেওয়া হয় শনিবার ও রবিবার। এবার আরেকটি শুক্রবার বাদ গেল লকডাউনের তালিকা থেকে।

উল্লেখ্য, ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে লকডাউন তোলার জন্য চিঠি দেওয়া হয়েছিল টিএমসিপির তরফে। বিরোধীদের অভিযোগ, অন্য যুক্তি দিয়ে দলের ছাত্র সংগঠনের সেই আবেদনকেই স্বীকার করা হয়েছে। এদিকে, বারবার লকডাউনের দিন বদলানোয় চূড়ান্ত বিভ্রান্তি সাধারণ মানুষের মধ্যে।

Hot this week

“যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে জীবিত থাকলে খুঁজে বের করে হত্যা করা হবে”: হুঁশিয়ারি দিল ইরানের সামরিক সংগঠন

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইজরায়েলের প্রধানমন্ত্রীকে ঘিরে নতুন করে...

আর কয়েক ঘণ্টার মধ্যেই ২৬ এর বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করবে সিপিএম

আসন্ন নির্বাচনের আগে আজই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ...

বেজে গেল ২৬ এর বিধানসভা নির্বাচনের দামামা! দু’ দফায় নির্বাচন করিয়ে কি হিংসা রুখতে সক্ষম হবে কমিশন?

ভারতের পাঁচটি অঞ্চলে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন...

ইফতারের সময় হামলা! মুসলিমদের ‘টুপি খুলতে’ হুমকি, জখম অন্তত ১১ জন

মহারাষ্ট্রের পুনে জেলার একটি গ্রামে ইফতার করতে গিয়ে মুসলিমদের...

Topics

Related Articles

Popular Categories