Friday, March 6, 2026
21.9 C
Kolkata

সুপ্রিম কোর্ট DA দেওয়ার কথা ঘোষণা করলেও নিরুত্তাপ রাজ্য, ১৩ ই মার্চ সরকারি কর্মীদের কর্মবিরতি ঘোষণা

সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেও রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এই পরিস্থিতিতে আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। বুধবার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৩ মার্চ রাজ্যের সমস্ত সরকারি দফতরে তারা ‘বন্‌ধ মোবারক’ কর্মসূচি পালন করবেন। সেদিন কর্মীরা অফিসে উপস্থিত থাকলেও কোনও কাজ করবেন না। এভাবেই তারা তাদের প্রাপ্য ভাতা দ্রুত মেটানোর দাবি জানাতে চান।

গত ৫ মার্চ দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, ২০০৯ সালের অগস্ট থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া DA র ২৫ শতাংশ দ্রুত পরিশোধ করতে হবে। বাকি ৭৫ শতাংশ কীভাবে ও কত সময়ের মধ্যে মেটানো হবে, তার জন্য একটি নির্দিষ্ট রূপরেখা তৈরির কথাও বলা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটি মোট প্রাপ্য টাকার পরিমাণ নির্ধারণ, কিস্তির সংখ্যা ও সময়সীমা ঠিক করা এবং নির্ধারিত সময়ে অর্থ প্রদান হচ্ছে কি না তা খতিয়ে দেখবে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই তারা সিদ্ধান্ত নেবে।

তবে কর্মী সংগঠনের অভিযোগ, রায় ঘোষণার পরও রাজ্য সরকারের তরফে স্পষ্ট কোনও পদক্ষেপ দেখা যায়নি। সংগঠনের এক নেতা জানান, সরকার নাকি রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করার কথা ভাবছে। আদালত ৬ মার্চের মধ্যে প্রথম কিস্তি নিয়ে অবস্থান জানাতে বলেছিল। সেই সময়সীমা পার হওয়ার পরেই ১৩ মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে সংগঠনের দাবি।

প্রশাসনিক সূত্রের ধারণা, এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য সরকার কঠোর অবস্থান নিতে পারে। অতীতে ধর্মঘট বা কর্মবিরতির ক্ষেত্রে সরকার কঠোর মনোভাব দেখিয়েছে। ফলে আসন্ন কর্মসূচি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories