Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

আরো কম হল ভারতীয় পাসপোর্টের শক্তি, মোদি জমানায় লাগাতার দুর্বল হয়েছে ভারতের পাসপোর্ট

সাইফুল্লা লস্কর : হেনলির পাসপোর্ট ইনডেক্স এ আরো পিছিয়ে গেল ভারতের পাসপোর্ট। গত বছরে ৮৪ থেকে এ বছর ভারত এই রাঙ্কিং এ ৮৫ তম স্থানে পিছলে গিয়েছে। যেখানে ইউপিএ জামানায় ২০১৩ সালে এই রাঙ্কিং এ ভারতের অবস্থান ছিল ৭৩ তম। মোদি আসার পরপরই ২০১৫ সালে ভারত ৮৮ তেও নেমে গিয়েছিল। ২০১৪ থেকে ভারতের পাসপোর্টের শক্তি ক্রমশ হ্রাস পেয়েছে।

পাসপোর্ট এর গ্রহণযোগ্যতা বা গুরুত্ব পরিমাপ করা হয়, এই পাসপোর্ট যতগুলি দেশে বিনা ভিসাতে বা অন এ্যারাইভাল ভিসাতে সেই দেশের নাগরিকদের ভ্রমণের সুবিধা দিতে পারে তার ওপর ভিত্তি করে। এদিক থেকে সবথেকে বেশি শক্তিশালী পাসপোর্ট হলো জাপানের পাসপোর্ট। এছাড়াও সিঙ্গাপুর,মালয়েশিয়া, জার্মানি, নিউজিল্যান্ড প্রভৃতি দেশের পাসপোর্ট বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্ট গুলির মধ্যে অন্যতম। জাপানের পাসপোর্টধারী যে কোন ব্যক্তি পৃথিবীর ১৯১ টি দেশের কোন রকম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। যেখানে ভারতের পাসপোর্টধারী কোন ব্যক্তি বিনা ভিসা বা অন এ্যারাইভাল ভিসার সুবিধা পাবেন মাত্র ৫৮ টি দেশে। যাদের মধ্যে ভুটান, নেপাল, মরিশাসের মতো পিছিয়ে পড়া তৃতীয় বিশ্বের দেশের সংখ্যা অধিক। এদের মধ্যে ইউরোপের একটি মাত্র দেশ আছে, সার্বিয়া। আমেরিকা এবং ওশিয়ানিয়া মহাদেশে ও তেমন কোনো উন্নত দেশ ভারতীয়দের বিনা ভিসায় ভ্রমণ বা অন এরাইভাল ভিসার সুবিধা দেয় না।

এক্ষেত্রে চীনের অবস্থান অনেক বেশি সুবিধাজনক। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স এ চীনের অবস্থান ৭০ তম। ২০১৫ সালে ৯৪ তম অবস্থানে ছিল চীন, কিন্তু তারপর থেকে লাগাতার উন্নতি দেখা গিয়েছে চীনের অবস্থানে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories