Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

পরীক্ষার ফি বাড়ানোর প্রতিবাদে প্রধান শিক্ষকের ঘরে তালা, কন্যাশ্রীর টাকা আটকে দেওয়ার হুমকি

এনবিটিভি, মুর্শিদাবাদঃ  অন্যান্য স্কুল গুলোর তুলনায় পরীক্ষার ফি বেশি নেওয়া হচ্ছে, এই দাবী নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের ঘরে তালা ঝোলাল স্কুল ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগরের আমিরাবাদ হাই মাদ্রাসায়।

মুর্শিদাবাদের এক প্রত্যন্ত এলাকায় আমিরাবাদ হাই মাদ্রাসা। এই শিক্ষা প্রতিষ্ঠানে মূলত গরিব ও মধ্যবিত্ত ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে থাকেন। এলাকার সাধারণ ছাত্র ছাত্রীদের অনেকটাই নির্ভর করতে হয় এই প্রতিষ্ঠানের উপর। অন্যদিকে করোনা কালে সাধারণ মানুষের জীবন জীবিকায় অনেকটাই প্রভাব ফেলেছে। সামনে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, তাই ফর্ম ফিলাপ করতে হবে ছাত্র ছাত্রীদের। এদিন ছাত্র ছাত্রীরা স্কুলে উপস্থিত হয়ে অবাক। অন্য স্কুলের তুলনায় বেশি ফি ধার্য করছে। এরপরেই ছাত্র ছাত্রীরা প্রধান শিক্ষককে ঘিরে ধরে, কেন তাদের পরীক্ষার ফি বেশি নেওয়া হচ্ছে। জানতে চাওয়াও হয় সরকারের ফি ধার্যের নির্দেশিকা। মেলেনি কনো সদুত্তর।  

পরীক্ষার ফি কমানোর আবেদন পত্র।

ছাত্র ছাত্রীদের দাবী, “আমিরাবাদ হাই মাদ্রাসায় দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ফি নেওয়া হচ্ছে ৪০০ টাকা, অন্যদিকে অন্যান্য স্কুল গুলিতে তা ৩০০ টাকা করে নেওয়া হয়েছে। আমদেরকে অন্য স্কুলের মতো ফি নিতে হবে। যদি সরকারি সার্কুলারে ৪০০ টাকা ফি দেওয়ার কথা বলা হয়ে থাকে, তাহলে তারা দিতে প্রুস্তুত। কিন্তু প্রধান শিক্ষক তা ছাত্র ছাত্রীদের দেখাতে অপারগ।”

 ফি কমানোর অনুরোধ জানালে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাত্রছাত্রী দের পরীক্ষায় বসতে দেবেন না এমন হুমকিও দেয় বলে অভিযোগ।

অন্যদিকে স্কুলের স্টাফ মেয়েদের কন্যাশ্রীর টাকা দিবে না বলেও হুমকি দিবে বলে জানান স্কুল ছাত্রীরা।

এদিন স্কুলের চত্বরে প্রায় শতাধিক ছাত্র ছাত্রীদের আন্দোলন করতে দেখা যায়। উপস্থিত শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষকের নিকট ফি কমানোর অনুরধ জানিয়ে এক আবেদন পত্রও লিখেছে বলে জানায় তারা।  

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories