মোদি না দিদি! শুভেন্দু তুমি কার? তৃণমূল নেতা রাজু ঘোষের চাঞ্চল্যকর দাবিতে এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে বঙ্গীয় রাজনীতিতে। বঙ্গীয় রাজনীতিতে কথিত আছে, ‘গোবর জল না ছড়ালে জোড়া ফুলের চারা গজায় না।’ বিরোধীদের এই ধারণাই কি সঠিক বলে প্রমাণিত হলো?
বিজেপি নেতা রাজু ঘোষ, সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিজেপি তে থেকে টিএমসির সঙ্গে যোগাযোগ রাখছে শুভেন্দু অধিকারী। নির্বাচনে টিএমসির রণকৌশল নির্ধারণকারি সংস্থা আইপ্যাকের সঙ্গে যোগাযোগ রাখছে শুধুমাত্র টিএমসির সুবিধার্থে। তিনি আরও দাবি করেন, বিজেপির সর্বনাশ করার জন্য খুব সুপরিকল্পিতভাবে শুভেন্দু অধিকারীকে বিজেপিতে রাখা হয়েছে। শুধু শুভেন্দু অধিকারী নয়, তৃণমূল নেতা রাজু ঘোষ দাবি করছে বিজেপি তে থাকা আরও অনেকেই গোপনে তৃণমূলের হয়ে কাজ করছেন।


