Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

হঠাৎই বেঙ্গালুরু জুড়ে বোঁ বোঁ শব্দ

গোটা শহর জুড়ে বেশ কিছুক্ষণ ধরে হঠাত্‍ বোঁ বোঁ শব্দ। মাঝে মাঝে কেঁপে উঠল জানলাও। গোটা বেঙ্গালুরুতে এখন শোরগোল গতকাল অর্থাত্‍ শুক্রবার ঘটে যাওয়া এই ঘটনা নিয়েই। অনেকেই মনে করছিলেন এই সোনিক বুম তৈরি হয়েছে ভারতীয় বায়ুসেনার কোনও মহড়ার কারণে কিন্তু বায়ুসেনা স্পষ্ট জানিয়ে দেয়, তারা এমন কোনও ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।

শুক্রবার যখন দক্ষিণ বেঙ্গালুরু বেনসন টাউন, সরযাপুর, উলসুর-সহ শহর ও শহরতলির নানা জায়গায় দুপুর ১২ টার পরে পরেই বোঁ বোঁ শব্দ হচ্ছে, বেঙ্গালুরুবাসীরা আপাত ভাবে ধরেই নিয়েছিলেন এই আওয়াজ ওই সুপার সনিক বুম এর কারণেই। নেটদুনিয়ায় প্রত্যেকে নিজের মতামত জানাতে শুরু করেন। বেশিরভাগই বলছিলেন শহরের মাথার উপর দিয়ে ফাইটার জেট উড়ে যাচ্ছে নাগাড়ে, তাই এই আওয়াজ। কিন্তু বায়ুসেনা এই মতামত পুরোপুরি খারিজ করে দেয়। এর পরেই চাঞ্চল্য ছড়াতে থাকে।

নেটদুনিয়ায় অনেকেই জানান তাদের জানলাতেও ঝাঁকুনি লক্ষ্য করা যায়। যদিও কর্নাটকের প্রাকৃতিক বিপর্যয় পর্যবেক্ষণ কেন্দ্র থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়. তাদের ব্রডব্যান্ড সিসমোগ্রাফ ভূকম্পনের কোনও চিহ্ন ধরা পড়েনি। হিন্দুস্তান অ্যারোনেটিক লিমিটেড বা হলের পক্ষ থেকেও বলা হয়, এদিন হলের বিমানের পরীক্ষামূলক ওঠানামা চলেছে রোজের মতই। কাজেই এই আশ্চর্য আওয়াজ নিয়ে তারা কোনও মন্তব্যও করতে চায়নি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories